× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

বোদায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৭

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলায় হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের যুব সংগঠন ইয়ুথ অ্যাগেইনস্ট হাঙ্গারের উদ্যোগে পিইসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বলরামহাট হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের জৈব কৃষি প্রশিক্ষণকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসান জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে বই, পদক ও সনদ প্রদান করেন।

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সলিমুল্লাহ, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রকল্প কর্মকর্তা মালেকা বেগম প্রমুখ।

 

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার ১২২টি বিদ্যালয়ের প্রায় ৭০০ জন কৃতী শিক্ষার্থীকে বই, পদক ও সনদ দেওয়া হল


এ ক্যটাগরির আরো খবর..