× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

যশোর ঢাকা মহাসড়কে সীমাখালী ব্রিজ ভেঙ্গে যোগাযোগ ব্যাহত

admin
হালনাগাদ: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

যশোর প্রতিনিধি: যশোর-ঢাকা মহাসড়কের (ভায়া মাগুরা) সীমাখালি ব্রিজ ভেঙে পড়েছে। তিনটি ট্রাকসহ ব্রিজের মাঝখানের অংশ চিত্রা নদীতে মিশে গেছে। ঘটনায় দুইজন পথচারী আহত হয়েছেন। ব্রিজ ভেঙ্গে পড়ায় ঢাকার সাথে খুলনাঞ্চলের যোগযোগ ব্যবস্থ চরমভাবে ব্যাহত হয়।

বারবাজার হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, সকাল ১০টার দিকে ব্রিজটি ভেঙ্গে পড়ে। ঢাকা থেকে যশোরমুখি পাথরবোঝাই একটি  ট্রাক (ঢাকা মেট্রো-২০-৩০৭০), একটি ত্রিপলে ঢাকা ট্রাক (ঢাকা মেট্রো-২০-১৯৬৯) এবং যশোর থেকে একদিনের মুরগীর বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-জ-১১-৩৮১৬) ব্রিজের ভাঙ্গা অংশে রয়েছে।

প্রত্যক্ষদর্শী সেলিম হোসেন জানান, ব্রিজের পাশেই তার চায়ের দোকান। তিনি হঠাৎ করে প্রচণ্ড শব্দ শুনে ব্রিজের দিকে তাকিয়ে দেখতে পান ধোঁয়া উড়ছে। এ ঘটনায় দুইজন পথচারী আহত হয়েছেন। ব্রিজ ভেঙ্গে পড়ায় ঢাকার সাথে খুলনাঞ্চলের যোগযোগ ব্যবস্থ চরমভাবে ব্যাহত হয়।


এ ক্যটাগরির আরো খবর..