× Banner
সর্বশেষ
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন নড়াইলে শিশুকে ধর্ষণের পর হত্যা: দুই দিনের রিমান্ড মঞ্জুর যশোরে বিজিবির অভিযানে ৪৬ লক্ষ ৬৩ হাজার টাকা মূল্যের ২ পিচ স্বর্ণবারসহ আটক-১ ভিডিও ভাইরালের ঘটনায় এমপি গাজী নজরুল ইসলামের শ্যামনগরে অবাঞ্ছিত ঘোষণা রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা -স্বাস্থ্যমন্ত্রী ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে – স্বাস্থ্যমন্ত্রী শৈলকুপায় ট্রাক চাপায় পথচারী নিহত হরিণাকুন্ডুর সোনাতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ঘাটতির পর বেনাপোল কাস্টমসের নতুন লক্ষ্য ১০,৫৮৮ কোটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা আটক

admin
হালনাগাদ: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ তিন কর্মকর্তাকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ  সকালে রাজধানীর মিরপুর থেকে তিনজনকে আটক করা হয়। তিনজন হলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ এইচ এম তাওহিদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক মোফাজ্জল হোসেন।

তিন কর্মকর্তাকে আটকের বিষয়ে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধভাবে পদোন্নতি দেওয়ার অভিযোগ আছে।

প্রণব কুমার ভট্টাচার্য আরো জানান, অবৈধভাবে গণনিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের সিলেকশন গ্রেড দিয়ে সরকারের মোট এক কোটি চার লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগে তাঁদের আটক করা হয়েছে।

মিরপুরের বিভিন্ন এলাকা থেকে তিন কর্মকর্তাকে আটকের পর তাঁদের সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে। আটকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..