× Banner
সর্বশেষ
অভিন্ন মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই -তথ্যমন্ত্রী সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি – তথ্যমন্ত্রী আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না – স্বরাষ্ট্রমন্ত্রী শার্শা থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ আটক-১ জুলাই শহীদ স্মরণসভায় প্রধানমন্ত্রী শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সভাপতি শিবা সানু, সম্পাদক জয় চৌধুরী দুধ দিয়ে গোসল করে ব্রাজিল ছেড়ে যোগ দিলেন আর্জেন্টিনায় সমর্থনে “বেনাপোল কাস্টমসে ২০২৫-২৬ অর্থবছরে ৪,৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, অনিয়মে কড়া ব্যবস্থা” বাংলাদেশ সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা জিম্বাবুয়ের

চিরতরে চলে গেলেন কমরেড হাফিজুর রহমান ভূঁইয়া

admin
হালনাগাদ: সোমবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদস্য হাফিজুর রহমান ভূঁইয়া গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

হাফিজুর রহমান ভূঁইয়া দীর্ঘ দিন ধরে লিভার ক্যান্সারে ভুগছিলেন। তিনি ভারতের নয়াদিল্লির বিএলকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখান থেকে গত ১০ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা মরহুম নেতার বিপ্লবী জীবন ও কর্মের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক বিবৃতিতে বলেন, তার মৃত্যুতে দেশের কমিউনিস্ট আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। হাফিজুর রহমান ভূঁইয়ার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ওয়ার্কার্স পার্টি।

উল্লেখ্য, আজ সকাল ৯.৩০ মিনিট থেকে দুপুর ১২ঘটিকা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের জন্য ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় অফিস ৩১/এফ তোপখানা রোডে রাখা হবে।


এ ক্যটাগরির আরো খবর..