× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

শার্শায় অর্ধ্বশতধিক প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান শহীদ মিনার শূন্য

admin
হালনাগাদ: রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৭

মোঃ আবু বকর ছিদ্দিক, শার্শা (যশোর) প্রতিনিধি ॥  শার্শা উপজেলায় প্রায় অর্ধ্বশতধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। অথচ সরকারি ভাবে প্রত্যেক প্রতিষ্ঠানে একুশে ফ্রেবুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করার নিদের্শেনা রয়েছে। তবে এসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারছে না শিক্ষার্থীরা।

অনেক বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের নিয়ে দূরে কোন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। কিছু কিছু প্রতিষ্ঠানে নামে মাত্র শহীদ মিনার থাকলেও অযত্ন ও অবহেলায় জরজীর্ণ অবস্থায় রয়েছে।

শহীদ মিনার না থাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা ক্ষোপ প্রকাশ করে জানান, আমাদের প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় ছোট ছোট ছেলে- মেয়েদের দূরবর্তী অন্য স্কুলে নিয়ে য়াওয়া হয়। যা ছোট ছেলে- মেয়েদের জন্য খুবই কষ্টসাধ্য। আমাদের দাবি, সংশিষ্ট কতৃপক্ষ মহান মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে বাধ্যতামূলক শহীদ মিনার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা করবেন।

শার্শা উপজেলার বাগআঁচড়া ৭ মাইল এলাকার ৭ মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, তার বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারে না।

মাঠপাড়া সারকারী বিদ্যালয়ের শিক্ষক জানান, তার বিদ্যালয়ে শহীদ মিনার নেই। তবে ভাষা আন্দোলন বিষয়ে আলোচনা সভার আয়োজন হয়।

এ ব্যাপারে যশোর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার অধিকারী বলেন, সরকারি ভাবে প্রাথমিক বিদ্যালয়ের জন্য কোন বরাদ্দ দেওয়া হয় না। তাই শহীদ মিনার নির্মাণ করা হয়নি।


এ ক্যটাগরির আরো খবর..