স্টাফ রিপোর্টারঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান ইকবাল উদ্দিন চৌধুরী ও পারটেক্স গ্রুপের পরিচালক শওকত আজিজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় গ্রেফতার হয়েছেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, প্লট জালিয়াতির মামলায় ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।