× Banner
সর্বশেষ
বগুড়ায় রেমিট্যান্স সুবিধাভোগীদের নিয়ে ব্র্যাক ব্যাংকের সচেতনতা কর্মসূচি আয়োজন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান ESCAP মঞ্চে বাংলাদেশের নেতৃত্বের ছাপ, গুরুত্বপূর্ণ সেশনে সভাপতিত্ব করলেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়ের সাবেক সচিব মাহবুবুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে জমকালো আয়োজনে টি-১০ টেপ টেনিস টুর্নামেন্টের উদ্বোধন টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত মোবাইল ইউনিটে গ্রামেই হবে হৃদরোগের জটিল চিকিৎসা – স্বাস্থ্য প্রতিমন্ত্রী সাফজয়ী অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে সংবর্ধনা দিলো ডিএনসিসি মধুখালীতে শতাধিক কৃষকের অংশগ্রহণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাব-রেজিস্টার মাইকেলের ২৯ ফ্লাট

সড়ক দুর্ঘটনায় এএসআই জাকিরের মৃত্যুতে লিটা এমপির শোক প্রকাশ

admin
হালনাগাদ: শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৭

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল থানার এএসআই মোঃ জাকির হোসেনের মৃত্যুতে ৩০১ আসনের সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা গভীর শোক প্রকাশ করেছেন।

থানা সুত্রমতে, এএসআই জাকির হোসেন ৩০ জানুয়ারী ছুটি নিয়ে বাড়িতে যান। গত শুক্রবার ৩ ফেব্রুয়ারী বেলা ১টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা যান। যশোরের মনিরামপুর সড়কের জয়নগর নামক স্থানে মোটরসাইকেল যোগে যাওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। এএসআই জাকির সাংসদ সেলিনা জাহান লিটার গান ম্যান ছিলেন। শনিবার বেলা ১১ টায় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন করা হয়। উল্লেখ্য ৫ ফেব্রুয়ারী তার কর্মস্থলে যোগদান করার কথা ছিল। থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেন।

সংরক্ষিত ৩০১ সাংসদ মোছাঃ সেলিনা জাহান লিটা বলেন, জাকির হোসেন একজন দায়িত্ববান চৌকস পুলিশ সদস্য ছিলেন। মর্মান্তিক মৃত্যতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করেন তিনি ।


এ ক্যটাগরির আরো খবর..