× Banner
সর্বশেষ
সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক আজ বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০২ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল দৌলতপুর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ৭০০ পিচ পন্ডস ফেইস ওয়াশ আটক  যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র, ১২০ একর জমি ইজারার অনুমোদন জুলিয়ান আলভারেজকে দলে টানতে নতুন কৌশলে বার্সেলোনা, এজেন্টদের সঙ্গে বৈঠক বাবরি মসজিদ তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মনমোহন সিং লিবারহানের মৃত্যু যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় আবার ঊর্ধ্বমুখী বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ‘চুক্তি করুন না হলে আত্মসমর্পণ’ -ইরানকে কড়া বার্তা ট্রাম্পের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন করে প্রাণহানি, দুই দেশেই হামলার তীব্রতা বৃদ্ধি দুই দিনের সরকারি সফরে ঢাকায় সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী

সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে বড় দরপতন

admin
হালনাগাদ: শুক্রবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৭

অর্থনৈতিক ডেস্কঃ  দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের বড় ধরনের পতনে লেনদেন শেষ হয়েছে গতকাল বৃহস্পতিবার। এদিন ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১০৮ পয়েন্টে কমেছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেন।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন এনটিভি অনলাইকে বলেন, বাজারের বর্তমান এই অবস্থার জন্য কিছু লোক দায়ী। যাদের কথার কারণে বাজারে এখন আতঙ্ক তৈরি হয়েছে। বাজার নিয়ে যত কম কথা বলা যায় তত ভালো বলে জানান তিনি।

মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কিছু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না যার কারণে বাজারে লেনদেন কমে যাচ্ছে। তবে বাজারের এ অবস্থায় আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ৭৪৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় কমেছে ১৩৬ কোটি ৫৬ লাখ টাকা। গতকাল বুধবার ডিএসইতে ৮৮২ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১০৮ পয়েন্ট কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৫৬ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ৪৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৬০৪ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির।


এ ক্যটাগরির আরো খবর..