× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

কামারখালী কেন্দ্রে এস.এস.সি /সমমান পরীক্ষা অনুষ্ঠিত- ২০১৭ইং

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৭

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী কেন্দ্রে ১২টি স্কুলের মোট ৬৪৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৬৪৬ জনের এস.এস.সি/সমমান পরীক্ষা স্কুল ও কলেজ ভেন্যুতে গতকাল রবিবার সকাল ১০ টা হতে বেলা ১টা পর্যন্ত বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এরমধ্যে অনুপস্থিত ২জন ছাত্রী। স্কুল ও কলেজ ভেন্যুতে পরীক্ষা চলাকালীন সময় হল পরিদর্শন করেন মধুখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আর.এম. সেলিম শাহনেওয়াজ।

কেন্দ্রের ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ সাইফুল ইসলাম ও মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার মোঃ রাশেদুল ইসলাম।

এছাড়া কেন্দ্রে আরও দায়িত্বে ছিলেন কেন্দ্র সচিব মোহাম্মদ বশীর উদ্দীন, ও সহকারী কেন্দ্র সচিব মোঃ রজব আলী মোল্যা, হল সুপার নিতাই পদ দাস ও সহকারী হল সুপার মোঃ আঃ সামাদ মোল্যা।

আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন এস.আই রখুনাথ বিশ্বাস ও এ.এস.আই শ্রী মিল্টন বালা সহ ফোর্সদ্বয় ও গ্রাম পুলিশ বৃন্দ। কেন্দ্রে প্রথম দিনের বাংলা প্রথম পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোন প্রকার নাশকতা ও বিশৃংখলার সৃষ্টি হয় নাই।


এ ক্যটাগরির আরো খবর..