যশোর অফিসঃ ২ ফেব্রুয়ারি। যোগদানের এক বছর পূর্ণ করলেন যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন। এই এক বছরে তিনি যশোর থেকে সন্ত্রাস ও মাদক মুক্ত করতে নিরলসভাবে কাজ করেছেন। এ জন্য তিনি পুলিশের সর্বোচ্চ পুরস্কারটিও পেয়েছেন।
কোতয়ালি থানায় কর্মরত অবস্থায় কোন পুলিশ কর্মকর্তার সাহসিকতার পুরস্কার স্বরূপ প্রেডিডেন্ট পুলিশ পদক (পিপিএম) পাওয়ার এটিই প্রথম ইতিহাস। শুধু তাই নয়, তিনি সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য তিনটি স্বর্ণ পদকসহ ১৪৮টি পুরস্কার পেয়েছেন।
যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াস হোসেন গত বছর (২০১৬) ২ ফেব্রুয়ারি যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি সন্ত্রাস ও মাদক মুক্ত থানা ঘোষণা করেন। যেমন ঘোষণা তেমন কাজ। সন্ত্রাস মুক্ত করতে গিয়ে পুলিশের সাথে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনাও ঘটেছে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন। কিন্তু তারপরও তিনি থেমে থাকেননি।
সন্ত্রাসীদের নিমূল করতে দিনরাত পরিশ্রম করেছেন। বন্দুক যুদ্ধের ঘটনায় কয়েকজন সন্ত্রাসী নিহতও হয়েছেন। যশোরের মানুষকে রাতে নির্বেঘেœ ঘুমাতে দেবার জন্য তিনি জীবনবাজী রেখেছেন। রাতে রাস্তায় মানুষদের চলাচল সহজ করার জন্য ডাকাতদের সাথে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। এতেও দমে যাননি তিনি। থামাতে পারেনি কোন ভয়ভীতি। যুব সমাজকে রক্ষার জন্য তিনি কোতয়ালি থানা এলাকাকে মাদক মুক্ত ঘোষণা করেন। এজন্য যশোরের কুখ্যাত কুখ্যাত মাদক স¤্রাট তালেবসহ বেশ কয়েকজনকে নিমূল করেছেন।
ইলিয়াস হোসেন যোগদানের পর যশোর কোতয়ালি থানায় শিশু আইন ২০১৩ কার্যকরী করার জন্য শিশু ডেক্স চালু করেন। যাতে নারী ও শিশুদের বিশেষ সেবা প্রদান করা যায়। আর এর জন্য ভিকটিম সাপোর্ট সেন্টার চালু করেন। এছাড়া থানায় আসা সাধারণ মানুষ যাতে সহজে সার্বক্ষনিক সেবা পায় তর জন্য একজন অফিসার নিয়োগ করেছেন। আর এতে সাধারণ মানুষ খুব সহজে সেবা পাচ্ছে। এতে করে আইন শৃংখলা পরিস্থিতিও উন্নতি হচ্ছে বলে মনে করছে সাধারণ মানুষ। এরই ধারাবাহিকতায় সামাজিক ও মানবিক দায়বন্ধতা থেকে গত বছর ২১ অক্টোবর ওসি ইলিয়াস হোসেন যশোর শহরের বকচর হুশতলায় সুবিধা বঞ্চিত এতিম সুরাইয়া আকতার (৯), সুমাইয়া ইয়াসমিন প্রীতি (৫) ও মেয়ের উদ্দিন নুনকে (২) তার স্বজনদের কাছ থেকে ৬ লাখ টাকা আদায় করে দেন। যাতে ওই শিশুরা তাদের সুন্দর জীবন গড়তে পারে। এতে তিনি যশোরে ব্যাপকভাবে প্রশাংসিত হন।
গত বছর ২৮ জুন ওসি ইলিয়াস হোসেন যশোরের মানুষকে জঙ্গিদের হাত থেকে রক্ষার জন্য পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, শান্তি শৃংখলা কমিটি, পুজা কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে জঙ্গী বিরোধী মহাসমাবেশ করেন। এরপর তিনি বিভিন্ন এলাকায় ১৩৫টি শান্তি শৃংখলা কমিটি গঠন, পুজা মন্দিরে কমিটি গঠন, ১৫টি ইউপি, যশোর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে জঙ্গী, সন্ত্রাস বিরোধী কমিটি গঠন করেন। আর এতে কোতয়ালী থানা এলাকায় কোন জঙ্গী ঘটনা কিম্বা কোন জঙ্গী হামলা হয়নি।
আইনশৃংখলা রক্ষা ও সমাজ হতে মাদককে না বলা যুব সমাজকে রক্ষার জন্য প্রত্যেক এলাকায় একাধিক বৈঠকসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে মাদকমুক্ত করার জন্য প্রচেষ্টা অব্যহত রেখেছেন। এর ধারাবাহিকতায় মাদকদ্রব্য সংক্রান্তে ৪০৮টি মামলা রুজু এবং কুখ্যাত কয়েকজন মাদক ব্যাবসায়ীসহ ৫৬১জন আসামি গ্রেফতার করেছেন। উদ্ধার করেছেন প্রায় ১৮ কেজি গাজা, ১১ হাজার ৮৫৪ পিচ ইয়াবা, সাড়ে ৩ কেজি হেরোইনসহ ২০৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। এর পাশাপাশি সমাজ থেকে সন্ত্রাসীদের প্রতিহত করতে অস্ত্র আইনে ২৬টি মামলা করেছেন। আটক করেছেন ২৮ জন অস্ত্রধারী আসামি। উদ্ধার করেছেন বিদেশী পিস্তল ৮টি, দেশী ওয়ান শুটারগান ৪টি, পাইপগান ২টি, পিস্তলের গুলি ৩০ রাউন্ড, শর্টগানের গুলি ১ রাউন্ড, গুলির খোসা ৬টি, বার্মিজ চাকু ৩টি, রামদা ২টি, গাছিদা ৭টি, চাপাতি ২টি, কুড়াল ১টি, ছোরা ৪টি, হাসুয়া ১টি, লোহার পাইপ ৯টি ও বোমা ১৫টি উল্লেখযোগ্য।
গত বছর ১৫ ডিসেম্বর যশোর নিউ মার্কেট এলাকায় চিনা ব্যবসায়ী চেং হিসংয়ে নৃশংসভাবে খুন হন। কয়েক ঘন্টার ব্যবধানে খুনের রহস্য উন্মোচন ও খুনিদের আটক করতে সক্ষম হন ওসি ইলিয়াস হোসেন। এজন্য তিনি চিনা কতৃপক্ষের কাছ থেকে ধন্যবাদপত্র পান।
ইলিয়াস হোসেন ১৯৮৬ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। চাকরি জীবনে তিনি কুষ্টিয়া, বি-বাড়িয়া, ঢাকা ডিএমপিতে কাজ করেছেন। ইলিয়াস হোসেন ২০১১ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিনি চাকরি জীবনে মাদার তেরেসাসহ তিনটি স্বর্ণ পদকসহ ১৪৮টি পুরস্কার পেয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।
যশোর কোতয়ালি থানায় যোগদানের পর তার এ সাফল্যে প্রসঙ্গে বলেন, যশোরের আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে এখানকার মানুষদের জন্য। তাদের সহযোগিতার কারণে সন্ত্রাস ও মাদক মুক্ত করা সম্ভব হয়েছে।
প্রেডিডেন্ট পুলিশ পদক (পিপিএম) অর্জন প্রসঙ্গে বলেন, এ অর্জন আমার একার নয়, এটা যশোরের সব পুলিশ ও জনগনের জন্য সম্ভব হয়েছে।
কোতয়ালি থানা এলাকার মানুষ আমাকে সবসময় সহযোগিতা করেছে বলে এখানকার আইনশৃঙ্খলা এতটা উন্নতি হয়েছে। তাদের সহযোগিতা অব্যাহত থাকলে কোতয়ালিকে সন্ত্রাস ও মাদক মুক্ত থানা উপহার দেওয়া সম্ভব হবে।#