× Banner
সর্বশেষ
এলএনজি টার্মিনালে ত্রুটি, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট নয়াদিল্লিতে ফের উত্তেজনা, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আহত ৫ মধ্যপ্রাচ্যে উত্তেজনায় ফের বাড়ল তেলের দাম, ব্রেন্ট ছাড়াল ৯৬ ডলার হাম ও ডেঙ্গুর দ্বৈত আতঙ্কে দেশ, বাড়ছে শিশু ও সাধারণ মানুষের ঝুঁকি দেশের ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া র পূর্বাভাস, নদীবন্দরে সতর্ক সংকেত চীনের ১ লাখ ডলার সহায়তা: বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে বাংলাদেশ রেড ক্রিসেন্ট আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ শ্রাবণ বৃহস্পতিবার (২৩ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা ব্যবস্থার সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে – ককরোচ পার্টি কালীগঞ্জে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট ২০২৬ উদ্বোধন

আত্মপক্ষ সমর্থনের জন্য সময় চেয়েছেন খালেদা জিয়া

admin
হালনাগাদ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার তদন্ত সঠিক হয়নি দাবি করে আত্মপক্ষ সমর্থনের জন্য সময় আবেদন করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ সোমবার বেলা সোয়া ১১টায় পুরান ঢাকার বকশিবাজার মাঠে বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে  শুনানির শুরুতে খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান এ আবেদন জানান।

এ বিষয়ে আবদুর রেজাক খান বলেন, মামলার তদন্ত সঠিক হয়নি। তাই পুনঃতদন্ত দাবি করা হয়েছে এবং আত্মপক্ষ সমর্থনের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। এই আবেদনের ওপর শুনানি চলছে।

এদিকে আজ সকাল ১১ টা ১০ মিনিটে বকশিবাজারের বিশেষ জজ আদালতে পৌঁছান খালেদা জিয়া।

গত ২৬ জানুয়ারি ঢাকার বকশিবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জিয়া অরফানেজ ট্রাস্টের দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া, তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় আরো একটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়া অন্য আসামিরা হলেন—মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।


এ ক্যটাগরির আরো খবর..