× Banner
সর্বশেষ
নিকোটিনজাত পণ্যের ব্যবহার হৃদরোগের প্রধান কারণ – প্রধানমন্ত্রী তামাকজাত পণ্যের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর – রাষ্ট্রপতি মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপনের প্রতিশ্রুতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী – স্বরাষ্ট্রমন্ত্রী অসহায় মানুষের পাশে থাকুন – নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর হজের আনুষ্ঠানিকতা শেষে শুরু হয়েছে ফিরতি ফ্লাইট শ্যামনগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত বাংলাদেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন একটি দল – এমপি খোকন তালুকদার  জাতির দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান -মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে দেশ গঠনের আহ্বান প্রধানমন্ত্রীর

মেহেরপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শেষ হয়েছে

admin
হালনাগাদ: সোমবার, ৩০ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ, মেহেরপুর ( ২৯-০১-১৭): মেহেরপুরে তিন দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা গতকাল রোববার সন্ধ্যায় শেষ হয়েছে । মেহেরপুর জেলা প্রশানের আয়োজনে অনুষ্ঠিত উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে মেহেরপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক খাইরুল হাসান-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ ।

বিশেষ অতিিিথ ছিলেন সিভিল সার্জন ডাঃ রশেদা সুলতানা,গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আহসানউল্লাহ । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এলজিডিই’র নির্বাহী প্রকৌশলী আজিমউদ্দিন সরদার । পরে মেলায় অংশ গ্রহনকারী স্টলসহ বিভিন্ন ক্যাটাগরিতে  পুরস্কার প্রদান করা হয় । পুরস্কার প্রাপ্তরা হলো মেহেরপুর সরকারী মহিলা কলেজ, সদর উপজেলা পরিষদ মেহেরপুর,মেহেরপুর সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ,মেহেরপুর পৌরসভা, মহাজনপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার,মেহেরপুর প্রধান ডাকঘর, সদর উপজেলা ভ’মি অফিস, আমঝুপি পোষ্ট-ই সেন্টার, মুক্তপাঠ মেহেরপুর, মটমুড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয়, মুজিব নগর উপজেলা কৃষি অফিস, মেহেরপুর স্থাস্থ্য বিভাগ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা প্রাথমিক শিক্ষা  অফিস, প্রাণি সম্পদ, তরুন উদ্ভাবক সাদ্দাম হোসেন । এছাড়া কুইজ প্রতিযোগিতায় ১ম হয়েছে নজিয়া  রেজা, ২য় আব্দুর রশিদ ও ৩য় আফরিন আমানকে পুরস্কার দেওয়া হয় ।


এ ক্যটাগরির আরো খবর..