× Banner
সর্বশেষ
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিছিয়েছে ৪ কোম্পানির পর্ষদ সভা

admin
হালনাগাদ: সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

অর্থনীতি ডেস্ক:  শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মোজাফফর হোসেন স্পিনিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল ও বেঙ্গল উইন্ডসোরের পরিচালনা পর্ষদের সভার তারিখ পিছিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মোজাফফর হোসেন স্পিনিং কোম্পানির পর্ষদ সভা আজকের পরিবর্তে আগামী ২৫ জানুয়ারি বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্ষদ সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ কোম্পানির পর্ষদ সভা আজকের পরিবর্তে আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ওই দিন বিকেল ৫টায় কোম্পানিটির সভা হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, পর্ষদ সভায় আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশকরা হবে।পদ্মা অয়েল কোম্পানির পর্ষদ সভা আগামী ৩০ জানুয়ারি বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৬ জানুয়ারি সভার ঘোষণা দিয়েছিল।

কোম্পানিটি জানিয়েছে, এ সভায় দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।বেঙ্গল উইন্ডসোর কোম্পানির পর্ষদ সভাআগামী ২৬ জানুয়ারি বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। এর আগে কোম্পানিটি ২৫ জানুয়ারি সভা করার ঘোষণা দিয়েছিল। জানানো হয়েছে দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করা হবে।

 

 


এ ক্যটাগরির আরো খবর..