× Banner
সর্বশেষ
বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাজা সম্পন্ন খালের উপর বাঁধ নির্মাণে জলাবদ্ধতা, আগৈলঝাড়ায় সচেতনতা বৃদ্ধিতে সভা গৌরনদী প্রেসক্লাবের সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন বিদ্যালয়ের চুরি করা সিলিং ফ্যান ফেরত দিয়ে গেল চোর, সঙ্গে ঝুলছে চিরকুট ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার “কৃষি কার্ড” কৃষি খাতকে স্বাবলম্বী ও স্বয়ংসম্পূর্ণ করে তুলবে – কৃষিমন্ত্রী ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই – স্থানীয় সরকার মন্ত্রী হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত – ধর্মমন্ত্রী বেনাপোলে সময় টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

admin
হালনাগাদ: বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

ঠাকুরগাঁও প্রতিনিধি: বালিয়াডাঙ্গী উপজেলার কৃষক ইদ্রিস আলী হত্যা মামলায় তাঁর ছেলে মোজাহারুল ইসলামকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ হায়দার আলী এ রায় দেন।আদালতের সহকারী সরকারি কৌঁসুলী (এপিপি) আবদুল হামিদ এই তথ্য জানিয়েছেন। রায় ঘোষণার পর আসামি মোজাহারুল ইসলামকে কারাগারে নিয়ে যায় পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ ডিসেম্বর বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল গ্রামে জমিতে বীজ বপন নিয়ে কৃষক ইদ্রিসআলীর সঙ্গে তাঁর ছেলে মোজাহারুল ইসলামের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে মোজাহার কোদাল দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে হত্যা করেন। গ্রামের লোকজন মোজাহারকে ধরে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনায় ইদ্রিস আলীর আরেক ছেলে আনছারুলইসলাম বালিয়াডাঙ্গী থানায় মোজাহারুল ইসলামকে আসামি করে হত্যা মামলা করেন। মোজাহার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের কাছেফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পুলিশ ঘটনা তদন্ত করে ২০১১ সালের ১০ অক্টোবর একমাত্র আসামি মোজাহারের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে মোজাহারের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করা হয়।

এপিপি আবদুল হামিদ জানান, ১৫ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত মোজাহারুল ইসলামকে দণ্ডবিধির ৩০২ ধারার অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।


এ ক্যটাগরির আরো খবর..