× Banner
সর্বশেষ
দেশব্যাপী এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর যুব ও ছাত্রদল নেতার হামলায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহত তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ – প্রধানমন্ত্রী বস্তুনিষ্ঠতা ও সত্য উদঘাটনই সঠিক সাংবাদিকতার মূলভিত্তি: তথ্যমন্ত্রী পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন আদিবাসী নারীরা, মজুরিতে বৈষম্য ঢাকার চক্রাকার নৌপথে চালু হবে ওয়াটার বাস – নৌ পরিবহনমন্ত্রী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি – জামায়াত আমির আগস্টে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠীর তৎপরতা; সতর্ক থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ-মিয়ানমার দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ জোরদারে বাণিজ্যমন্ত্রীর বৈঠক

শুকরিয়া আদায়ের মাধ্যমে আল্লাহ্‌র নিয়ামত পাওয়া সম্বব

admin
হালনাগাদ: সোমবার, ১৬ জানুয়ারী, ২০১৭

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েলঃ আওলাদে রাসূল সা. মক্কা মুকাররামার মসজিদুল খায়র-এর সম্মানিত খতীব সায়্যিদ আল-হাবীব মুহাম্মদ আব্দুল্লাহ আল আইদারুছ বলেছেন,  আমরা জিহ্বাদিয়ে আল্লাহ্‌র শুকরিয়া আদায় করব, আমাদের হাত আল্লাহর অনেক বড় নিয়ামত, আমরা এই হাত আল্লাহ্‌র ইবাদতের কাজে লাগাবো।
আর এই হাত দিয়ে যদি মদ্যপান করি বা পাপাচার করি তাহলে আল্লাহ আমাদের এই হাত থেকে নেয়ামত তুলে নিবেন। মাদরাসাগুলো হচ্ছে আল্লাহ্‌র নিয়ামত। সবাই মাদরাসায় সাহায্য সহযোগিতা করবেন, আপনাদের সন্তানকে মাদরাসায় পড়াবেন। মাদরাসায় সহযোগিতার মাধ্যমে আল্লাহ্‌র নিয়ামতের শুকরিয়া আদায় করা যায়।
তিনি আজ (সোমবার) বিকেলে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন মাদরাসা সফরকালে মানিককোনা দারুল কিরাত সুন্নীয়া দাখিল মাদরাসায় আয়োজিত আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় তার সফরসঙ্গী হিসাবে উপস্তিত ছিলেন তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ সাব্বির আহমদ, কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম, লতিফিয়া দারুল হাদীস লন্ডনের সেক্রেটারি মাওলানা আবুল হাসান, ছিলছিলাহ ইসলামি সোসাইটির পরিচালক আলহাজ্ব জসীম উদ্দীন, সিলেট পূর্ব জেলা তালামীযের সভাপতি সাইফুর রহমান চৌধুরী শিপু, সাধারণ সম্পাদক আব্দুল খালিক রুহিল শাহ্‌।
সোমবার বিকেলে তিনি ফেঞ্চুগঞ্জে এসে পৌছান। এ সময় তাকে শুভেচ্ছা জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের নেতৃবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..