× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি পারস্পরিক স্বার্থে ব্যবহারে জোর বাণিজ্যমন্ত্রীর ভারতে যে দলই ক্ষমতায় আসুক না কেন সম্পর্ক একই থাকবে – গয়েশ্বর চন্দ্র জ্বালানির ওপর চাপ কমাতে শিক্ষার্থীদের জন্য আসছে বিদ্যুৎচালিত বাস- প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নবীগঞ্জে ব্রাক সিডের উদ্যোগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত  আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রচিত ‘দ্য লার্নিং নেশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক বাণিজ্যমন্ত্রীর; যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান যেসব এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার আশঙ্কা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সতর্কতা: দেশের সাত অঞ্চলে ৬০ কিমি বেগের দমকা হাওয়ার আশঙ্কা পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদল: বিজেপির ঐতিহাসিক জয়, তৃণমূলের বড় ধাক্কা

কবিতাঃ

admin
হালনাগাদ: রবিবার, ১৫ জানুয়ারী, ২০১৭

“বিজয় মানেই আনন্দ”
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ।

বিজয় মানেই আনন্দ
স্বাধীনভাবে চলা,
বিজয় মানেই সারাক্ষন
মাতৃভাষায় কথা বলা।
বিজয় মানেই দেশের জন্য
ত্যাগ স্বীকার করা,
বিজয় মানেই শত্র“র বিরুদ্ধে
অস্ত্র হাতে ধরা।
বিজয় মানেই এক মিছিলে
ঐক্যবদ্ধ হওয়া,
বিজয় মানেই অধিকার আদায়ের
সঠিক জবাব চাওয়া।
বিজয় মানে সবার জন্য
সমান অধিকার করা,
বিজয় মানে বঞ্চিতদের
পক্ষে দাবী ধরা।
বিজয় মানে দেশ প্রেমিকদের
সঠিক সম্মান দেওয়া,
বিজয় মানে দৃঢ় চিত্তে
সামনের দিকে যাওয়া।
বিজয় মানে নতুন করে
শপথ নেওয়ার পালা,
বিজয় মানে পরিবর্তনের
অঙ্গীকার নিয়ে চলা।


এ ক্যটাগরির আরো খবর..