× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইসির বিরুদ্ধে মামলা করবেন কাদের সিদ্দিকী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০১৫

টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল-৪ (কালিহাতি) উপ-নির্বাচনে তার এবং স্ত্রী নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত বহাল রাখায় নির্বাচন কমিশনের (ইসি) বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি মামলা করার এ সিদ্ধান্তের কথা জানান। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপীর দায়ে তাদের দু’জনের মনোনয়নপত্র বাতিল করেন। এরপর গত শুক্রবার এ দুই প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করেন। কিন্তু ইসির আপিল বিভাগ গতকাল রোববার এ দুই প্রার্থীর উপস্থিতিতে শুনানি করে মনোনয়নপত্র বাতিলের রায় বহাল রাখে।এ বিষয়ে ইসির জনসংযোগ বিভাগের পরিচালক এসএম আসাদুজ্জামান আরজু সাংবাদিকদের বলেন, ‘টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও নাসরিন সিদ্দিকীর মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে রিটার্নিং কর্মকর্তার রায় বহাল রাখা হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেন, টাঙ্গাইল-৪ উপনির্বাচন থেকে তাঁকে সরিয়ে  দেওয়ার জন্য ব্যাংক ছলনা করে’ তাঁকে ঋণখেলাপি সাব্যস্ত করেছে। এর মাধ্যমে তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। তবে তিনি প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে যাবেন।কাদের সিদ্দিকী বলেন,  যেদিন আমি মনোনয়নপত্র দাখিল করেছি, তার পরদিন পর্যন্ত ব্যাংকের কাগজপত্রে ঋণখেলাপি নই। কিন্তু এরপরও অগ্রণী ব্যাংকের টাঙ্গাইল শাখা ঋণখেলাপি বলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে একটি চিঠি দেয়। রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশনের কাছে সে চিঠি দেয়। এভাবে আমার ও আমার স্ত্রীর প্রার্থিতা বাতিল করা হয়।কাদের সিদ্দিকী বলেন, তাঁর ব্যবসায়িক প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থা মুক্তিযোদ্ধাদের নিয়ে গঠিত।

প্রার্থিতা বাতিল হবে, তা জেনেশুনেই কি দল থেকে চারজনের মনোনয়ন দাখিল করেছিলেন?—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এমন কিছু হতে পারে, আমাদের মনে সন্দেহ ছিল। এ জন্য চারজন মনোনয়নপত্র দাখিল করেছি। সাবধানতা অবলম্বন করেই চারজনের মনোনয়নপত্র দাখিল করেছি। তিনি বলেন, আদালতের মাধ্যমেও যদি তাঁর এবং তাঁর স্ত্রী নাসরিন সিদ্দিকীর প্রার্থিতা বাতিল হয়, তারপরও তাঁর দল (কৃষক শ্রমিক জনতা লীগ) নির্বাচনে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ। উলে¬খ্য, ১০ নভেম্বর এ আসনে নির্বাচন অনুষ্ঠিত  হবে।


এ ক্যটাগরির আরো খবর..