× Banner
সর্বশেষ
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডিএসইতে চার দিনে লেনদেন এক হাজার ৭০৪ কোটি টাকা

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদক :   চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস আজ বুধবার দিন শেষে দেশের বড় শেয়ারবাজারের লেনদেন বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৭০৪ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে আগের দিনের তুলনায় সাত কোটি ৬১লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গত মঙ্গলবার ডিএসইতে এক হাজার ৬৯৬ কোটি ৯৪লাখ টাকার শেয়ার লেনদেন হয়।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৩৩ পয়েন্টে।

ডিএসইএস শরিয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৪৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯০৮ পয়েন্টে।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।

আজ সিএসইতে ৯৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৬২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৪০৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির।


এ ক্যটাগরির আরো খবর..