× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

মেহেরপুরে বাসিরন ও তার স্কুলকে সম্মাননা জানিয়ে কালের কন্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

admin
হালনাগাদ: বুধবার, ১১ জানুয়ারী, ২০১৭

মেহের আমজাদ,মেহেরপুর ( ১০-০১-১৭) মেহেরপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে কালের কন্ঠ’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা , ৬৩ বছরে পিএসসি পাশ করা বাসিরন খাতুন ও তার স্কুলকে সম্মাননা প্রদান।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে কালের কন্ঠ-শুভ সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে।

শুভ সংঘের মেহেরপুরের সভাপতি অধ্যক্ষ একরামুল আযীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবির। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটো,  উপদেষ্টা তুহিন আরন্য, সাংবাদিক তোজাম্মেল আযম, রফিক উল আলম, রশিদ হাসান খান আলো। শুভ সংঘ’র সাধারণ সম্পাদক মুজাহিদ মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কালের কন্ঠ’র মেহেরপুর প্রতিনিধি ইয়াদুল মোমিন। শুভেচ্ছা বক্তব্য দেন শুভ সংঘ’র উপদেষ্টা শামিম জাহাঙ্গীর সেন্টু, সহ-সভাপতি মাহবুবুল হক মন্টু প্রমুখ।

অনুষ্ঠানে অতিথিরা কেক কেটে একে অপরের মুখে তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় অতিথিরা অনুষ্ঠানের মূল চমক বাসিরন খাতুনকে মঞ্চে ডেকে নেন। পরে ৬৩ বছর বয়সে পিএসসি পাশ করায় বাসিরন খাতুনকে কালের কন্ঠ-শুভ সংঘ মেহেরপুরের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট ও উপহার হিসেবে একটি শাল চাদর প্রদান করা হয়। একই সাথে বাসিরন যে স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় সেই স্কুলের পক্ষে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় ওই স্কুলের সহকারী শিক্ষিকা আনার কলিকে।

অনুষ্ঠানে বিভিন্ন গনমাধ্যমের কর্মী, শুভ সংঘ’র সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক মানুষ অংশ গ্রহণ করেন। এর আগে কালের-কন্ঠ শুভ সংঘ’র সভাপতি একরামুল আযীমের নেতৃত্বে শুভসংঘ’র মেহেরপুর কার্যালয় থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি বাদ্যের তালে তালে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

ক্রেষ্ট হাতে পেয়ে বাসিরন খাতুন বলেন, নিজে লেখাপড়া শিখছি মানবজাতির উপকার করার জন্যে। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক রশিদুল মান্নাফ কবির বলেন, এই বয়সে একজন নারী পিএসসি পাশ করে দেশে দৃষ্টান্ত স্থাপন করেছেন। নারী শিক্ষাকে এগিয়ে নিতে তিনি ভুমিকা পালন করছেন। কালের কন্ঠ-শুভ সংঘ তাকে সম্মাননা জানিয়ে একটি উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করলো। পাশাপাশি এ ধরণের প্রতিভাকে অন্বেষন করে দেশ বাসীর কাছে তুলে ধরার জন্য কালের কন্ঠ’র প্রতি তিনি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..