× Banner
সর্বশেষ
শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক জনবান্ধব ও সংস্কারমুখী পুলিশ বাহিনী গড়তে নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহবান স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই কোটালীপাড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন ত্রয়োদশ সংসদ কমিটির প্রথম বৈঠক আজ নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত

গোলাপগঞ্জে বড়শীতে মাছের বদলে উঠে এলো মেশিন গান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

গোলাপগঞ্জ প্রতিনিধি :: গোলাপগঞ্জ উপজেলার চন্দরপুর গ্রামে কুশিয়ারা নদী থেকে বড়শীতে মাছের বদলে উঠে এলো পুরাতন একটি লাইট মেশিন গান বা এলএমজি।
জানা যায়, মঙ্গলবার ভোরে উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের চন্দরপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে শহিদ আহমদ কুশিয়ারা নদীতে বড়শী দিয়ে মাছ ধরতে গেলে তার বড়শীতে ভারি কিছু আটকে যায়। পরে পাড়ে তোলে আনার পর দেখা যায় আটকে যাওয়া জিনিসটি একটি পুরাতন জং ধরা স্বয়ংক্রিয় অস্ত্র।অস্ত্রটি দেখার জন্য শত শত লোকের ভীড় জমে।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম ফজলুল হক শিবলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে। অস্ত্রটি একটি লাইট মেশিন গান। এলএমজিটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ব্যবহৃত অস্ত্র বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..