× Banner
সর্বশেষ
একসাথে ১০ হাজার মানুষকে ইফতার করালেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য খোকন ইনফরমেশন শেয়ারিং এর গ্লোবাল স্ট্যান্ডার্ড অর্জন করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী বেনাপোল ক্রীড়া সংস্থার আয়োজনে ইফতার ও আলোচনা অনুষ্ঠান জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি – প্রতিমন্ত্রী জ্বালানি তেল সংকটের গুজব, বিভিন্ন ফিলিং স্টেশন পরিদর্শনে প্রতিমন্ত্রী জ্বালানী তৈল পাচার রোধে যশোর সীমান্তে জনবল বৃদ্ধির পাশাপাশি তল্লাশী এবং টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল সম্পর্কে সতর্কীকরণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব-লায়ন গনি মিয়া বাবুল গৌরনদীতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত, আহত-৩

আবারো পেছালো অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

শাফী চৌধুরীঃ আরেক দফা পেছালো মুক্তমনা ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলার শুনানি। সোমবার মামলার নথিপত্র সিলেটমহানগর দায়রা জজ আদালত থেকে মহানগর হাকিম আদালতে না আসায় আবারো চাঞ্চল্যকরা এ মামলার শুনানি পেছানো হয়েছে বলে আদালত সূত্রে জানাগেছে । আদালত আগামী ৪ নভেম্বর মামলার পরবর্তী শুনানি নির্ধারণ করেছে। এরআগে একই কারণে আরেকদফা শুনানি পিছিয়েছিলো।

সোমবার এ মামলার শুনানির তারিখ নির্ধারিত থাকলেও শুনানি হয়নি বলে জানিয়েছেন আদালতের জিআরও বিজয় চন্দ্র দাস। তিনি জানান, আদালতের বিচারক আনোয়ারুল হক আদালত আগামী ৪ নভেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন। এর আগে গত ৪ অক্টোবরও একই কারণে মামলার শুনানি অনুষ্ঠিত হয়নি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে এ মামলার গ্রেপ্তার আসামী মোহাইমিন নোমান মহানগর দায়রা জজ আদালতে ফৌজধারি বিবিধ মামলা (মিস কেইস) দায়ের করলে নথিপত্র মহানগর হাকিম ২য় আদালত থেকে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়।

গত ১২ মে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় নিজ বাসার সামনে অনন্ত বিজয় দাশকে কুপিয়ে হত্যা করা হয়। এই মামলায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মান্নান রাহি নামের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

উল্লেখ্য, গত ১২ মে সকালে সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় নিজ বাসার সামনে বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এর আগে এই হত্যা মামলায় ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাবি ছাত্র মান্নান রাহি ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মান্নান রাহি আদালতে অনন্ত বিজয় হত্যার দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।


এ ক্যটাগরির আরো খবর..