× Banner
সর্বশেষ
কাঠের তৈরি কুটির শিল্পে কেমিক্যালযুক্ত ড্রাম বিস্ফোরণ,দগ্ধ শিশু শ্রমিকের মৃত্যু নড়াইলের মুলিয়ায় গোপী বিশ্বাস’র এক পা-তেই জীবন সংসার প্রতিবন্ধী জীবনটাই যেন অভিশাপ ঝিনাইদহের ডাকবাংলায় স্কুল শিক্ষকের বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত যশোর-বেনাপোল মহা সড়কে বিজিবি অভিযানে ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের স্বর্ণবারসহ আটক-১ জুলাই গণ-অভ্যুত্থানের দুই বছর: ভোটাধিকার, বিচার ও গণতন্ত্র নিয়ে নতুন প্রত্যাশা রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার আরও ৪১৮ জুলাই ঘোষণাপত্র পূর্ণ বাস্তবায়নের দাবিতে টিএসসিতে ছাত্রশিবিরের গণজমায়েত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নারী ও শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতালে সহযোগিতা করতে চান জাপান

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ নারী ও শিশুদের জন্য ঢাকায় একটি বিশেষায়িত হাসপাতাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে জাপান।

আজ  রবিবার জাপানের লিংক স্টাফ কোম্পানী লিমিটেডের এক প্রতিনিধিদল ঢাকায় সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে সাক্ষাৎ করতে এসে এই আগ্রহের কথা জানান। জাপান সরকার ও জাপানী একটি হাসপাতালের সহায়তায় ঢাকায় এই হাসপাতাল স্থাপন করা হবে বলে জানান প্রতিনিধিদল।

লিংক স্টাফ-এর প্রেসিডেন্ট ইয়াসুয়াকি সুগিতা (ণধংঁধশর ঝঁমরঃধ) চার সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

স্বাস্থ্য মন্ত্রী এই সময় বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের অগ্রগতি সারা বিশ্বে প্রশংসা অর্জন করছে। দেশিয় উদ্যোক্তার পাশাপাশি বিভিন্ন দেশের উদ্যোক্তারাও বাংলাদেশে আসছে স্বাস্থ্য স্থাপনা নির্মাণের আগ্রহ নিয়ে। তিনি বলেন, দেশের ইহিতাসে সর্বোচ্চ বিনিয়োগ বান্ধব পরিবেশ এখন বিরাজ করছে বাংলাদেশে। সরকারও বেসরকারি উদ্যোগকে সব সময় স্বাগত জানায়।

পরে স্বাস্থ্য মন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম, বর্জ্য ব্যবস্থাপনা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে বেসরকারি সংস্থা নিয়োগ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।

এসময় মালায়েশিয়ার একটি বেসরকারি সংস্থা এই কার্যক্রম প্রক্রিয়ার প্রস্তাবনা সম্পর্কে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করে।

বিভিন্ন দেশি ও বিদেশি সংস্থা দেশের সরকারি হাসপাতালগুলোতে পরিচ্ছন্তা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমসহ কয়েকটি ক্ষেত্রে আউটসোসিং-এর মাধ্যমে কাজ করার আগ্রহ দেখিয়েছে।

সবকয়টি প্রস্তাবনা পরীক্ষা নিরীক্ষা করে শীঘ্রই একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর বিষয়ে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..