× Banner
সর্বশেষ
প্রান্তিক মানুষের ভাগ্য বদলাতে গ্রাম থেকেই কাজ শুরু করেছে সরকার -সংস্কৃতি মন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডে বরাদ্দ আরও বাড়বে – প্রধানমন্ত্রী বাংলাদেশ ও নেপালের বন্ধুত্বকে আরো সুদৃঢ় করবে ‘নেপাল উৎসব’ – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’ এর উদ্বোধনে পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান জাতীয় ঐকমত্য ও স্বচ্ছতার ভিত্তিতে চলচ্চিত্র শিল্পকে নতুন উচ্চতায় নেওয়া হবে: তথ্যমন্ত্রী বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই -পার্বত্যমন্ত্রী টেক্সটাইল খাতের টেকসই রূপান্তরে পণ্য বৈচিত্র্য ও উদ্ভাবনে জোর দিতে হবে -বস্ত্র ও পাটমন্ত্রী কোটালীপাড়ায় সুকান্ত মেলায় গুণীজনদের সংবর্ধনা প্রদান রাষ্ট্র ও সমাজকে নতুনভাবে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বেতন বৃদ্ধি ও ভাতার দাবীতে ঝিনাইদহে শিক্ষকদের মানববন্ধন

admin
হালনাগাদ: রবিবার, ৮ জানুয়ারী, ২০১৭

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ৮ জানুয়ারি’২০১৭: শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বার্ষিক ৫% বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা ও পুর্ণাঙ্গ উৎসব ভাতার দাবীতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচী পালন করেছে শিক্ষকরা। রোববার সকালে শহরের পোষ্ট অফিস এ কর্মসূচী পালন করে জেলা শিক্ষক সমিতি।

ঘন্টাব্যাপী এই কর্মসূচীতে বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার অন্যতম নেতা আব্দুল মমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মহি উদ্দিন।

অন্যান্যোদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নেতা আলী কদর, ইয়াকুব হোসেন, ইসাহাক আলী, আব্দুল মজিদ, মিজানুর রহমান, আজমল হোসেন, বিদৌরা আক্তার, মনিরুজ্জামান, মাসুদ করিম, হাবিবুর রহমান, রেজাউল করিম, রেজাউল ইসলাম, কৃপা সিন্ধু, শাহানাজ পারভীন, মুন্নী, সালেহা খাতুন, ফরিদা বেগম, আলী আকবর, আবু বকর সিদ্দিক, আ: ছাত্তার, আলমগীর হোসেন ও কানু গোপাল মজুমদার।

সেসময় বক্তারা বলেন, ইতিমধ্যে সরকারি শিক্ষক কর্মচারীগণ ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতা পেয়েছেন। কিন্তু বেসরকারী শিক্ষক-কর্মচারী ৮ম জাতীয় বেতন স্কেলের অন্তর্ভূক্ত হলেও বার্ষিক ৫% বেতন বৃদ্ধি ও বৈশাখী ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাইনি।  অবিলম্বে তাদের দাবী বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..