× Banner
সর্বশেষ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী রাজনৈতিক প্রভাব নয়, প্রকৃত কৃষকই কৃষি সুবিধা পাবে -বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব জাপান কনসোর্টিয়ামকে দিতে চায় সরকার মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য

আশাশুনির শীতলপুর-কমলাপুর যুব সংঘের উদ্বোধন

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি সদরের শীতলপুর-কমলাপুর যুব সংঘ নবরুপে উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুর দেড়টায় ক্লাব চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডাঃ আবু বক্কর ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে লাল ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নবরুপে সজ্জিত ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এ বি এম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি স ম সেলিম রেজা মিলন, ইউপি সদস্য ইন্দ্রানী হালদার ও বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক আলহাজ্ব আকরাম হোসেন।

এসময় ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম, সহ-সভাপতি আবু আল আজাদ (বাবু), সেক্রেটারী মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম গাজী, সহ-সাংগঠনিক হাসানুর রহমান, দপ্তর সম্পাদক আঃ রহিম, সহ দপ্তর সম্পাদক আক্তার হোসেনসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

২০১২ সালে প্রতিষ্ঠিত যুব সংঘটি সম্প্রতি রেজিষ্ট্রেশন পেয়েছে, রেজিঃ নং সাত/১২৭০, আশাশুনি, সাতক্ষীরা। রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়ে নবরুপে সজ্জিত ক্লাবের উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে এবং বিশেষ করে দুর্যোগ মোকাবেলা, সন্ত্রাস, নাশকতা, মাদকাসক্ত ও জঙ্গীবাদ বিরোধী কার্যক্রমে ক্লাবের সদস্যরা সম্পৃক্ত আছে এবং থাকবে। আর তাদের এজাতীয় সকল কাজের সাথে আমি থাকতে চাই।


এ ক্যটাগরির আরো খবর..