× Banner
সর্বশেষ
ইরাক দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ওমানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ টেকসই ও নিরাপদ উপকূলীয় অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি – পানিসম্পদ মন্ত্রী অধিকাল ভাতা পুনর্বহালের দাবিতে বেনাপোল বন্দরে কর্মবিরতি, থমকে যায় আমদানি-রপ্তানির গতি কৃষকের উন্নতি হলে দেশের উন্নতি হবে – কৃষিমন্ত্রী Sports and Culture are Key to Communal Harmony in the Hill Tracts: Chittagong Hill Tracts Affairs Minister রোহিঙ্গা ক্যাম্পে লার্নিং সেন্টার পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী সারাদেশে টিসিবির ট্রাকসেল কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল: প্রতিদিন ৭২০ ট্রাকে বিক্রি হবে পণ্য গোপালগঞ্জের সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

admin
হালনাগাদ: সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর ওপর সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে সেতুর ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এ লেন দিয়ে সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ থাকে। আহতদের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, সকালে সেতুর পূর্ব পাশে ঘন কুয়াশার কারণে একটি ট্রাকের পেছন দিকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এরপর দুর্ঘটনাকবলিত ট্রাকের পেছনে আরো কয়েকটি যানবাহনের ধাক্কা লাগে। এ ঘটনায় দ্বিতীয় ট্রাকে সামনে বসে থাকা একজন মারা যান। দুর্ঘটনায় আহত হন অন্তত পাঁচজন। এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


এ ক্যটাগরির আরো খবর..