× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ দেশবাসীকে খ্রিস্টীয় নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর যেহেতু এটি ইংরেজি নববর্ষ হিসেবে পরিচিত, তাই ইংরেজি ভাষাতেই সবাইকে শুভেচ্ছা জানান তিনি।

আজ শনিবার সকালে গণভবনে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এই শুভেচ্ছা জানান।

শেখ হাসিনা বলেন, ‘আগামীকাল হচ্ছে ইংরেজি নববর্ষ। আমি আজকের দিনে সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। হ্যাপি নিউ ইয়ার। ইংরেজি নববর্ষ তো, তাই একটু ইংরেজিতে বললাম—হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি, আগাম।’

আজ বিজয়ের মাসের শেষ দিন উল্লেখ করে বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বিজয়ের মাসের আজকে শেষ দিন। তবে এই বিজয় আমাদের ধরে রাখতে হবে এইভাবে যে এই জাতিকে আমরা বিশ্বব্যাপী বিজয়ী জাতি হিসেবে গড়ে তুলতে চাই। উন্নত সমৃদ্ধ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। শিক্ষা-দীক্ষা সর্বক্ষেত্রে বাংলাদেশের মানুষ হবে শ্রেষ্ঠ, সেটাই আমাদের কামনা।’


এ ক্যটাগরির আরো খবর..