× Banner
সর্বশেষ
অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতে পাচার হওয়া ২০ নারী-শিশুকে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত কোরবানির চামড়ার দাম বেড়েছে প্রতি বর্গফুটে ২ টাকা

হাজতি যুবলীগ নেতার মৃত্যু

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬

ফরিদপুর সংবাদদাতাঃ  আব্দুল হান্নান (৫০) নামে এক হাজতি যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। গত বুধবার দিবাগত রাত ১২টার ৫ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

আব্দুল হান্নান ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চাঁদপুর ইউনিয়নের চতর গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি বিবাহিত ও দুই ছেলের বাবা। তিনি চাঁদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

জেলা কারাগার সুত্রে জানা গেছে, একই এলাকার জলিল শেখ একটি হত্যা মামলার আসামি হিসেবে আব্দুল হান্নান গত বছর ১২ নভেম্বর ফরিদপুর কারাগরে আসেন। গত বুধবার রাত ১১টার দিকে নিজ ওয়ার্ডে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা কারাগারের তত্ত্বাবধায়ক আবুল কালাম আজাদ বলেন, মস্তিস্কে রক্তক্ষরণজনিত কারনে মারা গেছেন আব্দুল হান্নান। ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..