× Banner
সর্বশেষ
মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নতুনধারার ‘কেমন বাজেট চাই’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক দৌলতদিয়া ঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে কমিটি গঠন সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারে রাজনৈতিক পরিবেশের ক্ষতি হচ্ছে – মির্জা ফখরুল লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনচেষ্টা বিএসএফের, সতর্ক অবস্থানে বিজিবি সারা দেশে হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবির অভিযানে প্রায় ৩২ লক্ষ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

নির্বাচনকালীন সরকারের কাঠামো প্রকাশ করবে বিএনপি

admin
হালনাগাদ: সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের পর বিএনপি নির্বাচনকালীন সরকারের কাঠামো প্রকাশ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ সোমবার রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ লেবার পার্টির আলোচনায় বিএনপি নেতা এ কথা জানান।

নজরুল ইসলাম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি। আর এ  লক্ষ্যে নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের উদ্যোগকে স্বাগত জানান তিনি। শুধু নির্বাচন কমিশনকে শক্তিশালী করলেই জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবে না, এর জন্য নির্বাচনকালীন সরকারকেও হতে হবে নিরপেক্ষ বলে মত দেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর যখন নির্বাচন হবে, তার আগেই সে সময়ে নির্বাচন কমিশনকে সহায়তা করার জন্য যে সরকার দায়িত্বে থাকবে, তার কাঠামো সম্পর্কে আমরা আমাদের বক্তব্য দেবো। সাধারণভাবে যদি বলেন, আমরা বিশ্বাস করি যে একটা নিরপেক্ষ সরকার ছাড়া নিরপেক্ষ সম্ভব না।’

গত ১৮ অক্টোবর নির্বাচন কমিশন গঠন ও বাছাই কমিটি নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে প্রস্তাব দেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..