× Banner
সর্বশেষ
নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন

শরীয়তপুর জেলা পরিষদ নির্বাচনে দুই সভাপতির লড়াই

admin
হালনাগাদ: রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥ প্রথম বারের মত দেশে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলছে দেশের ৬১ জেলায় জেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে শরীয়তপুরে লড়াই চলছে আওয়ামীলীগের দুই সভাপতির মধ্যে। কেন্দ্রীয় আওয়ামীলীগ মনোনয়ন দিয়েছেন পদ্মা সেতুর প্রথম স্বপ্নদ্রষ্টা জেলা আ’লীগের বর্তমান সভাপতি ছাবেদুর রহমান খোকা শিকদারকে আর তার প্রতিপক্ষ বিদ্রোহী প্রার্থী হয়েছেন জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আঃ রব মুন্সি। প্রকাশ্যে খোকার পক্ষে বেশিরভাগ নেতার সমর্থন থাকলেও ভেতরে অনেকের মৌন সমর্থন রয়েছে আঃ রব মুন্সির দিকেও। এ নিয়ে জমে উঠেছে শেষ সময়ের নির্বাচনী প্রচারণা।

শরীয়তপুর জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৫ ইউনিয়ন নিয়ে গঠিত জেলা পরিষদকে ১৫টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে ৫টি রয়েছে সংরক্ষিত মহিলা ওয়ার্ড। স্থানীয় সরকার কাঠামোর সকল স্তরের ৯ শত ২৬ জন নির্বাচিত জনপ্রতিনিধি এ নির্বাচনে তাদের ভোট প্রয়োগ করবেন। এরা হলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌরসভা মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারেরা। নির্বাচনে চেয়ারম্যান পদে দুই জন, ৫টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের মধ্যে ৩টিতে ১০ জন, ১৫টির মধ্যে ১৪ টি সাধারণ ওয়ার্ডে ৪৩ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ইতমধ্যে ১নং ও ২নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়াও ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে একজন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা নির্বাচন কার্যালয়।

সরেজমিন ঘুরে দেখা গেছে, সদস্য পদের প্রতিদ্বন্দি প্রার্থীরা সবচেয়ে বেশী যোগাযোগ করছেন ভোটারদের সাথে। আওয়ামীলীগের একটি বৃহৎ অংশ দলীয় প্রার্থী খোকা শিকদারের মোটর সাইকেল প্রতীকের পক্ষে প্রতিটি ইউনিয়নে ঘুরে ঘুরে ভোট চাইছেন। অপর দিকে আব্দুর রব মুন্সির আনারস প্রতীকের পক্ষে তার পারিবারিক সদস্য ও আত্মীয় স্বজনসহ কিছু দলীয় সমর্থকও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

একটি জরিপে দেখা গেছে, জেলার ৬৫ ইউনিয়নের ৬৪ চেয়ারম্যান, ৬ উপজেলা পরিষদের ৫ জন চেয়ারম্যান এবং ৫টি পৌরসভার ৫ জন মেয়রই আওয়ামীলীগের।

শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে বলেন, আমরা আটজন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়েছিলাম। সভানেত্রী শেখ হাসিনা ছাবেদুর রহমান খোকা শিকদারকে মনোনয়ন দিয়েছেন। খোকা শিকদার একজন স্বচ্ছ রাজনীতিবিদ। তাকে নির্বাচিত করতে দলের ভেতর কোন বিভক্তি নেই। খোকা শিকদার এই জেলার মানুষের কাছে অনেক নন্দিত ব্যক্তিত্ব। ৩০ বছর আগে তিনি মাওয়ায় পদ্মা সেতু নির্মাণের স্বপ্ন দেখে আন্দোলন শুরু করেছিলেন। আজ পদ্মা সেতু নির্মাণ হচ্ছে, এখানে খোকা ভাইর অনেক অবদান রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..