× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

ক্ষমতার দাপট দেখিয়ে সরকারী জমিতে বহুতল ভবন নির্মাণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

শরীয়তপুর প্রতিনিধি ॥

আংগারিয়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পৌরসভার পক্ষ থেকে বাঁধা দিয়েও সরকারি জায়গায় বানিজ্যিক ভবন নির্মাণ থেকে গোপালকে বিরত রাখা সম্ভব হয়নি। কোন অদৃশ্য শক্তির জোরে গোপাল সরকারী জায়গা দখল করে বহুতল ভবন ব্যবসায়ী প্রতিষ্ঠান নির্মাণ করছেন জনমনে প্রশ্ন?

শরীয়তপুর পৌরসভার আংগারিয়া বাজার বিশিষ্ট স্বর্গীয় মুরালি সাহার পুত্র গোপাল সাহা সোনালী ব্যাংক ভবনের বিপরীতে বহুতল ভবন ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করছেন। নির্মাণাধিক ভবনটি আংগারিয়া বাজারের উপর দিয়ে যাওয়া শরীয়তপুর-মাদারীপুর আঞ্চলিক মহাসড়কের ২ ফুট জাগয়া দখল করেছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে বিভিন্ন উপায়ে বাঁধা দেয়া হয়। কোন বাঁধা কর্ণপাত না করে গোপাল সাহা ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন।

আংগারিয়া বাজারের ব্যবসায়ীরা জানায়, গোপাল নির্মাণাধীন ভবনের সামনে ২ ফুট ও পিছন দিকে ১০ ফুট সরকারি জায়গা দখল করে নিয়েছে। বাজার কমিটির নেতৃবৃন্দ, শরীয়তপুর পৌরসভার সহ তহশিলদার সরকারি জায়গায় ভবন নির্মাণে বাঁধা দিয়ে কাজ বন্ধ রাখতে পারেনি।

আংগারিয়া বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আলম তালুকদার বলেন, বাজারের ব্যবসায়ীরা আমাকে জানায় ব্যবসায়ী গোপাল সাহার নির্মানাধীন ভবনের সামনের কিছু অংশ সরকারি রাস্তায় এবং পিছনের অনেক খানি সরকারি খাল দখল করেছে। বিষয়টি আমার দৃষ্টিতে অসঙ্গতি মনে হয়েছে তাই আমি বাঁধা দেই। গোপাল আমার বাঁধা কর্ণপাত করেনি।

শরীয়তপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সঞ্জীব নাগ বলেন, গোপাল খুব নরম প্রকৃতির মানুষ। তহশিলদার ও পৌরসভার পক্ষ থেকে বাঁধা দেওয়া হয়েছে। তাই নির্মাণ কাজ বন্ধ রাখছে।

আংগারিয়া ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুয়েল হোসেন ঢালী বলেন, শরীয়তপুর পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল আমাকে ফোনে বিষয়টি অবগত করে। আমি ঘটনাস্থলে গিয়ে দেখি নির্মানাধীন ভবনের ভিতরে সরকারী জমি রয়েছে তাই নির্মাণ কাজ বন্ধ রাখছি। জমি মেপে কাজ করার জন্য বলছি।

নির্মাণাধীন ভবনের মালিক গোপাল সাহা বলেন, আমি সামনে ২ ফুট জায়গা রেখে ভবন নির্মাণ করছি। সরকারি কোন জায়গা আমি দখল করিনি।

 


এ ক্যটাগরির আরো খবর..