× Banner
সর্বশেষ
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়লেও দেশে তেলের সংকট নেই-মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী        পানির ট্যাংকে ১০ হাজার লিটার জ্বালানি তেল মজুত পবিত্র ত্যাগ ও সংযম মাস রমজানে মানুষকে কষ্ট দেবেন না -প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের অশুভ পন্থা অবলম্বন না করার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্ট বিজয়ীদের নাম ঘোষণা অমর একুশে বইমেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন – পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সমাজের মূল ধারায় প্রতিবন্ধীদের বাঁধা সম্মিলিতভাবে দূর করতে হবে -স্বাস্থ্য প্রতিমন্ত্রী তেল-গ্যাসে কৃত্রিম সংকট, বাড়তি দামে বিক্রি; সিন্ডিকেটের কবলে ক্রেতারা বাড়ি নির্মাণে চাঁদা না দেওয়ায় হিন্দু যুবককে ছুরিকাঘাতে হত্যা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, ৯ তারিখ আরও ২টি ভেসেল আসছে – জ্বালানি মন্ত্রী

গুলি চালিয়ে ট্রাম্পকে হত্যা করেছি

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

 

যুক্তরাষ্ট্রে একজন গাড়িচালককে হত্যায় অভিযুক্ত ব্যক্তি বলেছেন, তিনি গুলি চালিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছেন।

সোমবার নিউইয়র্কের টমকিনস আদালতে তিনি এই দাবি করেন। ৮ নভেম্বর ৫২ বছর বয়সী এক ইউপিএস (ইউনাইটেড পার্সেল সার্ভিস) ড্রাইভারকে হত্যার দায়ে তাকে আটক করা হয়।

ইউএসএ টুডের প্রতিবেদনে বলা হয়, হত্যায় অভিযুক্ত ৩৮ বছর বয়সী জাস্টিন বার্কলি আদালতে উপস্থিত হয়ে বলেন, ‘আমি গুলি চালিয়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করেছি।’ বিচারক জন রাউলি এই অদ্ভুত দাবি প্রত্যাখ্যান করে আগামী ৬ জানুয়ারি পর্যন্ত শুনানি মুলতবি করেন। ওই ব্যক্তির মানসিক অবস্থা ঠিক আছে কিনা তা খতিয়ে দেখারও নির্দেশ দেন তিনি।

প্রসিকিউটর জানিয়েছেন, গত ৮ ডিসেম্বর রাত ১টার দিকে ওয়ালমার্ট স্টোরের সামনে গুলি চালিয়ে উইলিয়াম স্কুমাচার নামে এক ইউপিএস ড্রাইভারকে হত্যা করেন বার্কলি। এরপর ঘটনাস্থল থেকে পালানোর সময় পুলিশের দিকেও গুলি ছোড়েন ওই ব্যক্তি। ঘটনার আট ঘণ্টা পর তাকে আটক করা হয়।

 


এ ক্যটাগরির আরো খবর..