× Banner
সর্বশেষ
ফ্যামিলি কার্ড নিয়ে বসে থাকলে হবে না, আয়বর্ধক কাজ করতে হবে – শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

গোলাপগঞ্জ প্রথমবারের মতো র্যাম্প মডলিং মডেলিং শো অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জ এম সি একাডেমী মডেল স্কুল এন্ড কলেজে  র্যাম্প মডেলিং শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন  হয়েছে।  দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান উপলক্ষে  কলেজের সংস্কৃতিমনা শিক্ষার্থীদের  আয়েজনে গোলাপগঞ্জ উপজেলার কোথাও এই প্রথম  র্যাম্প মডেলিং শো অনুষ্ঠিত হয়।
এ্যারাবিয়ান, পাশ্চাত্য বাংলা ও র‍্যপ গানের সাথে  র্যাম্প মডেল হিসেবে পারফর্ম করেন একই কলেজের ৪২ জন (শিক্ষার্থী ) মডেল।  বুধবার সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।
কলেজের শিক্ষার্থী   রুহুল আমীন ও ফাইজা ফাইরুজ মমোর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মাহবুবুর রহমান ফয়ছল, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মশিকুর রহমান মহি, আব্দুল করিম মানিক, সেলিম আহমদ, সাবেক সদস্য ওয়েছুর রহমান, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ডের সচিব সাংবাদিক আব্দুল আহাদ, গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ একাডেমী সুপারভাইজার রিমা দাস, কলেজের শিক্ষক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, সিনিয়র শিক্ষক আফতাব উদ্দিন,  মোফাজ্জ্বল হোসেন। অনুষ্ঠানটি সার্বিক নির্দেশনা ও পরিচালনায় ছিলেন কলেজের শিক্ষক আদিলুল হক জোয়ার্দার, র্যাম্প কোরিগ্রাফি করেন শাহ রাজ সাহেদ ও সৈয়দ আরাফ। ১ম পর্বের অনুষ্ঠানে বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ও বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন বিতরন করা হয়। এরপর মধ্যাহ্ন বিরতিতে কলেজের শিক্ষকদের আয়োজনে অধ্যক্ষ মনসুর আহমদ চৌধুরীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সিলেটের সিলেটের খ্যাতনামা শিল্পীরা।

 


এ ক্যটাগরির আরো খবর..