× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

কালীগঞ্জে ইয়াবা ও নগদ টাকাসহ দুই জন গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:  ২১ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহের কালীগঞ্জে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ান (র‌্যাব) সদস্যরা অভিযান চালিয়ে তপন কুমার বাটুল (৪০) ও সাগর (৩০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ৫১৫ পিচ ইয়াবা ও নগদ ১১ হাজার ২৪০ টাকা উদ্ধার করে। বুধবার দুপুর আড়াই টার দিকে কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভুষণ পাইলট হাইস্কুল পাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়।
র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ মনির আহম্মেদ জানান, বাটুল ও সাগর দীর্ঘদিন ধরে কালীগঞ্জ শহরে মাদক ব্যবসা করে আসছিল এমন সংবাদ পেয়ে তারা অভিযান চালায়। এ সময় তাদের কাছ থেকে ৫১৫ পিচ ইয়াবা ও নগদ ১১ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার হওয়া তপন কুমার বাটুল নিশ্চিন্তপুর গ্রামের নগেন্দ্রনাথের ছেলে ও সাগর বনানীপাড়ার শাহাজাহান আলী ছেলে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কালীগঞ্জ থানায় সোর্পদ করা হবে বলেও  জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

 


এ ক্যটাগরির আরো খবর..