× Banner
সর্বশেষ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে – তথ্যমন্ত্রী জলবায়ু বার্তা ও বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচি সংক্রান্ত বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকের ক্ষেত্রে দাম বাড়ছে না – তথ্য উপদেষ্টা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে – শিল্পমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে – স্বাস্থ্য মন্ত্রী যশোরের শার্শার গোগা সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল -ডিএক্স উদ্ধার ডাসারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‍্যালি মধুখালিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে মেগচামী ইউনিয়ন বিএনপি মরণোত্তর জাতিসংঘ পদক পেলেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, অতীতের মতো সংবাদ নিয়ন্ত্রণের মানসিকতা সরকারের নেই – তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঝিনাইদহে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ১০০ তম শাখার উদ্বোধন

admin
হালনাগাদ: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি ॥ ২০ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহ সদর উপজেলার হাট গোপালপুর বাজারে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০০ তম শাখা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার দুপুরে ব্যাংকের পরিচালক পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সানাউল্লাহ্ সাহিদ প্রধান অতিথি হিসেবে উক্ত শাখার উদ্বোধন করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপ- ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, ঝিনাইদহ চেম্বার অব কমার্স ইন্ড্রাষ্ট্রিজ এর সভাপতি মীর নাসির উদ্দিন, পদ্মাকর ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ নিজামুল গণি লিটু, শাখা ব্যবস্থাপক আব্দুল মালেক, এ্যাড. আব্দুর রশিদ, ব্যবসায়ী ইমাজুল হকসহ স্থানীয় ব্যবসায়ীবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, শাহ্জালাল ইসলামী ব্যাংক জনগণের দোর গোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধ পরিকর। সে লক্ষ্যে পর্যায়ক্রমে প্রতিটি জেলা ও উপজেলা এবং শহরতলীতে শাখা স্থাপনের মাধ্যমে সর্বস্তরের জনগণকে ব্যাংকিং সেবার আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহকদের সম্ভবনাময় সকল খাতে বিনিয়োগের আশ্বাস প্রদাণ করেন প্রধান অতিথি সানাউল্লাহ্ সাহিদ।

 


এ ক্যটাগরির আরো খবর..