× Banner
সর্বশেষ
লন্ডনে রাষ্ট্রপতি সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন সুদানের প্রধানমন্ত্রী ড. কামিল কারিগরী শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের সন্তানেরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে- এমপি খোকন বরগুনা জেলা আরজেএফ’র কমিটি অনুমোদন ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা কোটালীপাড়ায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন এমপি এস এম জিলানী বরিশালে নারীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দেশে সুস্থ্য প্রতিযোগিতার বিকাশ হোক, উন্নত প্রযুক্তিবান্ধব ও নিরাপদ পর্যটন শহর গড়ে তুলতে হবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছায় স্ক্যাব রোগে আক্রান্ত লতা আম দেখতে বাদামি ধুসর বর্ণ; বাজারে চাহিদা নেই চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ ৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত ব্রিজে সংযোগ সড়ক না থাকায় নির্বাহী প্রকৌশলীর উপর ক্ষোভ ঝাড়লেন প্রতিমন্ত্রী

২৯শে ডিসেম্বর জেএসসি-জেডিসির ফল প্রকাশ

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আগামী ২৯ ডিসেম্বর প্রকাশিত হবে।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।এর আগে সকালে নিজ দপ্তরে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সচিব।

সোহরাব হোসাইন জানান, শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভর্তি হওয়ার সুবিধার্থে ২০১৬ সালের মধ্যে ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনার আলোকে ২৯ ডিসেম্বর সকালে প্রধানমন্ত্রীর হাতে ফল তুলে দেওয়া হবে। ওই দিন দুপুরেই শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে।

গত পয়লা নভেম্বর জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় ১৭ নভেম্বর। পরীক্ষায় সর্বমোট ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..