× Banner
সর্বশেষ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক অংশীদারিত্ব জোরদারে রপ্তানি বহুমুখীকরণের গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে -এলজিআরডি মন্ত্রী দেশে রাজনৈতিক দুর্বলতার কারণে জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সৌজন্য সাক্ষাৎ রাতের অভিযানে মধুখালীতে মাদক বিক্রেতা গ্রেফতার, আদালতে প্রেরণ মধুখালীতে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ড কাপ ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত নিরাপত্তায় কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার অপরিহার্য প্রধানমন্ত্রীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে তথ্যের অখণ্ডতা ও অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ জোরদারের আহ্বান বাংলাদেশের

ঝিনাইদহে বিপুল পরিমান মেয়াদ উর্ত্তীণ ওষুধ জব্দ

admin
হালনাগাদ: রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি: ১৮ ডিসেম্বর’২০১৬
ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ফার্মেসীসহ শহরের বেশ কয়েকটি ফার্মেসীতে অভিযান চালিয়েছে বিপুল পরিমান মেয়াদ উর্ত্তীণ ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট  সোহেল সুলতান জুলকার নাইন কবির।

এই অভিযানে রানা নামের এক ওষুধ ব্যবসায়ী আরাপপুরস্থ বাড়ি থেকে সিকো ফার্মাসিটিউক্যালের বিপুল পরিমান অবৈধ ওষুধ জব্দ করে জরিমানা করা হয়।

এছাড়া ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতাল পরিচালিত ওষুধ ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ, ওষুধের গায়ে প্রকৃত মূল্যের থেকে উচ্চ মূল্যের সিল থাকা, ফ্রি সেমপোল, অবৈধ ফুড সাপ্লিমেন্ট রাখার দায়ে ১৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। এসময় লাইসেন্স না থাকায় জাকির ফার্মেসীকে ১হাজার টাকা জরিমান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ড্রাগ অধ্যাদেশ ১৯৮২ ও ড্রাগ আইন ১৯৪০ মোতাবেক তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ ড্রাগ সুপার সাবেরা তাবাসসুম ওয়াহিদ।


এ ক্যটাগরির আরো খবর..