× Banner
সর্বশেষ
জেনেভায় আইএলও তে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে অভিনন্দন ও পূর্ণ সমর্থন বাংলাদেশীদের জন্য হজ ও উমরাহ সেবায় নতুন গতি সঞ্চার হবে -ধর্মমন্ত্রী ফ্যামিলি কার্ড বাংলাদেশের জনগোষ্ঠীর সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে -সমাজকল্যাণ মন্ত্রী জলবায়ু পরিবর্তন ভবিষ্যতের আশঙ্কা নয় এটি অনিবার্য বাস্তবতা -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী যুবশক্তিকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে বিএনসিসিকে শক্তিশালী করার উদ্যোগ শিক্ষামন্ত্রীর মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব কাজ যাচাই করার নির্দেশ ডিএনসিসি প্রশাসকের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনবৃত্তান্ত খেলোয়াড়দের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের ব্লেম দিতে না পারে -ডিএনসিসি প্রশাসক

গোলাপগঞ্জের মোটর সাইকেল চোরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

admin
হালনাগাদ: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

গোলাপগঞ্জের বখাটে যুবক কুখ্যাত মোটর সাইকেল চোর কাওছারের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করে সিলেট জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করলেন গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এখলাছপুরের অধিবাসী বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। তার পক্ষে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাঘা ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুকিত। লিখিত বক্তব্যে বলা হয়, গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর খাসি খাল এলাকার অধিবাসী মৃত আওলাদ আলীর পুত্র কাওছার সাংবাদিকতার পরিচয় দিয়ে চুরি সহ বিভিন্ন অপরাধ করে যাচ্ছে।
সম্প্রতি বাঘা এখলাছপুর গ্রাম বিদ্যুতায়নের বিষয়টি নিয়ে অহেতুক সে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে ফেইসবুক ও অনলাইনে ভুয়া, ভিত্তিহীন সংবাদ প্রচার করলে গিয়াস উদ্দিন বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কাওছারের বিরুদ্ধে মামলা করেন, মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানান। এছাড়া মোটর সাইকেল চোর কাওছার অসৎ উদ্দেশ্যে এখলাছপুর গ্রামের বিভিন্ন ব্যক্তির নাম দস্তখত জাল করে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ ও সরকারের বিভিন্ন মহলে মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন ও পল্লী বিদ্যুতের গোলাপগঞ্জ অঞ্চলের পরিচালক সাংবাদিক আব্দুল আহাদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে।
এ ব্যাপারে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে তদন্ত করা হলে এর কোন সত্যতা পাওয়া যায়নি। সর্বশেষ গত ৫ ডিসেম্বর এখলাছপুর এলাকার বিদ্যুৎ বঞ্চিত ক’জনকে বিদ্যুৎ দেয়ার কথা বলে সিলেটে এনে জেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে হাজির করে। তাদের মধ্যে ফখরুল ও লাল মিয়া, গিয়াস উদ্দিন নিয়াই আয়োজিত ৭ ডিসেম্বরের সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে কাওছারের প্রতারণার কাহিনীর বর্ণনা দেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, পল্লী বিদ্যুৎ অফিসে নিয়ে যাওয়ার কথা বলে মোটর সাইকেল চোর প্রতারক কাওছার সাংবাদিক সম্মেলনে নিয়ে যায়। বিদ্যুৎ বিভাগ কিংবা মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই বলে জানান। সংবাদ সম্মেলনে ২০১২ সালের ১ এপ্রিল উপশহর এলাকা থেকে কাওছার কর্তৃক মোটর সাইকেল চুরির বিষয়টি উত্থাপন করে বলা হয়, শুধু চুরি নয়, সব ধরনের অপকর্মের সঙ্গে সে জড়িত রয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাঘা এখলাছপুরের বিদ্যুতায়নের বিষয়টি নিয়ে সে যে ভাবে অপপ্রচার ও মানহানিকর কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তাতে এখলাছপুর গ্রামে দাঙ্গা-হাঙ্গামার আশংকা রয়েছে। এছাড়া পল্লী বিদ্যুতের পরিচালক সাংবাদিক আব্দুল আহাদ ও বিদ্যুৎ বিভাগের লোকজনকে জড়িয়ে গত ৫ ডিসেম্বর সংবাদ সম্মেলনে ভুয়া-ভিত্তিহীন যেসব বক্তব্য তুলে ধরা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে বলা হয়, কাওছার একজন অসৎ লোক, স্থানীয় একটি পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে সমাজে নানা অপকর্ম করে যাচ্ছে। তার মতো অপরাধীর মুখোশ উন্মোচন করার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়। মিটার সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, আমি কারো কাছ থেকে চাঁদা আদায় করিনি, কাউকে চাঁদাও দেইনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের প্রচেষ্টায় আমার এলাকায় ৪ কোটি টাকা ব্যয়ে ১৩ কিলোমিটার বিদ্যুৎ লাইন নির্মিত হয়েছে। অবহেলিত বাঘা এখলাছপুরের বিদ্যুতায়নের ব্যাপারে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও সচিব সাংবাদিক আব্দুল আহাদ, জিএম প্রকৌশলী মাহবুব আলম, আরইবির নির্বাহী প্রকৌশলী জগলুল হায়দার, ডিজিএম সুজিত কুমার বিশ্বাস সহ সংশ্লিষ্টরা সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কাওছার কর্তৃক অপপ্রচারের তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।
জাতির একজন শ্রেষ্ঠ সন্তান হিসাবে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন নিয়াই কাওছারের অপপ্রচারের বিচার চাইলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা, আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, বিশিষ্ট সমাজসেবী সায়েম আহমদ চৌধুরী, হাজী আবুল কালাম, ইউপি সদস্য আলাউদ্দিন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।বিজ্ঞপ্তি


এ ক্যটাগরির আরো খবর..