× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর হাত ধরে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ২ লাখ গাছ রোপণ ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল সাময়িক বন্ধ  জুলাই সনদ বাস্তবায়নের বিকল্প নেই, নতুন সংকট তৈরি করছে বিএনপি: জামায়াত আমির যুক্তরাজ্যের প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টার বৈঠক তথ্যমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ  পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় বৃহস্পতিবার দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত নাজাফে খামেনির শোক র‍্যালি, লাখো মানুষের ভিড় কালভার্ট ভেঙে সড়কের ৫০ ফুট বিচ্ছিন্ন, দুর্ভোগে শত শত পরিবার

কেনিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণ, নিহত ৩০, দগ্ধ ১২ জন

admin
হালনাগাদ: রবিবার, ১১ ডিসেম্বর, ২০১৬

কেনিয়ায় জ্বালানিবাহী একটি ট্যাঙ্কার বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। দেশটির রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমের নাইভাশা টাউনের একটি ব্যস্ততম সড়কে  এ ঘটনা ঘটে।

কেনিয়া রেডক্রসের বরাত দিয়ে বিবিসি জানায়, জ্বালানিবাহী ট্যাঙ্কারটিপ উগান্ডামুখি ছিল। চালক এটির নিয়ন্ত্রণ হারালে কয়েকটি যানবাহনকে আঘাত করে বিস্ফোরণ ঘটে জ্বালানিতে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি জানায়, ট্যাঙ্কারটির বিস্ফোরণে আগুনের গোলা এ সময় সড়কে থাকা অন্য যানবাহনকেও গ্রাস করে। আগুনে গ্রাস করা একটি মিনিবাসও ছিল। ওই বাসটির ১৪ যাত্রীর সবাই নিহত হন।

ট্যাঙ্কারটি পাহাড় থেকে নিচের দিকে নামছিল বলে জানিয়েছেন কেনিয়ার জাতীয় দুর্যোগ ব‌ব্যবস্থাপনা ইউনিটের ডেপুটি ডিরেক্টর মওয়াচি পাইয়াস মওয়াচি।

এ ঘটনায় কেনিয়ার ন্যাশন সংবাদপত্রের প্রতিবেদনে ৪০ জন নিহত ও অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..