× Banner
সর্বশেষ
এতিম এবং দুস্থ শিশুদের পুনর্বাসন ও সুরক্ষায় সরকার বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু কালীগঞ্জে পানের বরজে চাষ করা গাঁজার গাছসহ আটক-১ বাড়ির সামনে স্কুলছাত্রী গুলিবিদ্ধ খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  মেরিন ফিশারিজ একাডেমিকে বিশ্বমানের দক্ষ মেরিন পেশাজীবী গড়ে তুলতে হবে – কৃষিমন্ত্রী ফুটবল বাংলাদেশ, ব্রাজিল ও আর্জেন্টিনার বন্ধুত্ব আরও দৃঢ় করছে প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে আইনি সংস্কারের তাগিদ তথ্যমন্ত্রীর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির চেষ্টা করলে ব্যবস্থা নেয়া হবে – পানিসম্পদ মন্ত্রী

আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও মানববন্ধন

admin
হালনাগাদ: শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি:
“মানবাধিকার রক্ষায় একে অপরের পাশে দাড়ান” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আন্তজার্তিক মানবাধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানবাধিক ফোরাম ও অধিকার মঞ্চের আয়োজনে শনিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়।

র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রাচত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি আমিনুর রহমান টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঝিনাইদহ স্থানীয় সরকারের উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম সাহাবউদ্দীন আহমেদ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আজাদ, সনাকের সদস্য এন এম শাহজালাল, মানবাধিকার কর্মী প্রাক্তণ অধ্যক্ষ তোবারক হোসেন, শিবুপদ বিশ্বাস, আশাবুল হক, সুব্রত কুমার মল্লিক, হায়দার আলী, জাহিদুল ইসলাম, এম এ জলিল।

বক্তারা সেসময়, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনসহ সারা পৃথিবীতে মানবাধিকার লংঘনের বিরুদ্ধে সবাইকে স্বোচ্চার হওয়ার আহ্বান জানান।

 


এ ক্যটাগরির আরো খবর..