× Banner
সর্বশেষ
আইনমন্ত্রীর সাথে সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সাক্ষাৎ আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতা কনভেনশনে বাংলাদেশের যোগদান বিগত আওয়ামী সরকারের অধিকাংশ প্রকল্পে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থই প্রাধান্য পেয়েছে -বিদ্যুৎমন্ত্রী কোটালীপাড়ায় ইয়াবা সেবন করায় এক যুবককে ৬ মাসের কারাদণ্ড প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের বৈঠক শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ব্যাংকিং ও আর্থিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে -অর্থমন্ত্রী নারী ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আত্মহত্যার চেষ্টা মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত টানা দুইদিন এই ৪ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে

ভারতে গণপিটুনিতে বাংলাদেশি নিহত

admin
হালনাগাদ: সোমবার, ৫ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তবর্তী ভারতের বড়ছড়া এলাকায় গণপিটুনিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, আজ সোমবার সকাল ৮টায় সীমান্তপার হয়ে বড়ছড়ায় পার্ক করা কয়লার একটি ট্রাক থেকে তেল চুরির সময় স্থানীয় লোকজন ওই যুবককে ধরে গণপিটুনি দেয় বলে জানিয়েছে ভারতের সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহতের নাম বশির আহমদ (৩৩)। তাঁর বাড়ি তাহিরপুর উপজেলার কলাগাঁও ইউনিয়নের শ্রীপুর গ্রামে।

বিজিবি আরো জানায়, বশির আহমদ বড়ছড়া পয়েন্ট দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন। বড়ছড়া এলাকায় একটি ট্রাকে তেল চুরির সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন তিনি। পরে ভারতীয়রা গণপিটুনি দেয় বশিরকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে ভারতের বড়ছড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এদিকে, লাশ ফেরত আনতে ভারত-বাংলাদেশ সীমান্তে পতাকা বৈঠক হয়েছে এবং বিএসএফের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানানো হয়েছে।বিজিবির ২৮ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মাহবুবুল আলম জানান, তরুণের লাশ আনার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এরই মধ্যে পতাকা বৈঠক হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..