× Banner
সর্বশেষ
গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্বাচন পূর্ব ও পরবর্তী ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হরিণাকুন্ডুতে বৃদ্ধাশ্রমের মায়েদের মাঝে ঈদ উপহার বিতরণ ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার মুক্তিপণের দাবিতে যুবককে মারধর ও হত্যাচেষ্টা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন সচেতনতা বাড়াতে একুশে বইমেলায় ফায়ার সার্ভিসের লিফলেট বিতরণ আইনমন্ত্রী ও শিল্পী আসিফের প্রশংসা রাষ্ট্র ও সমাজে জবাবদিহিতা নিশ্চিত করতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান তথ্যমন্ত্রীর গুরুতর অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী বেনাপোল বন্দরে ঘোষণা বহির্ভূত প্রায় ৬ কোটি টাকার শাড়ি-থ্রি পিস ও প্রসাধনী আটক

ঠাকুরগাঁও মুক্ত দিবস পালিত

admin
হালনাগাদ: শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ নানা আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁও পাক হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ইউনিট, উদীচী শিল্পীগোষ্ঠী ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সংঠন দিনটি পালনে নানা কর্মসূচি পালন করেছে।

সকালে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিস্তম্ভ চত্বরে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক সাবেক পৌর মেয়র আকবর হোসেন।

এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা ভারপ্রাপ্ত কমান্ডার বদরুদ্দোজা বদর, উদীচীর সভাপতি সেতারা বেগম প্রমুখ।

পরে সেখান থেকে মুক্তি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

এ ছাড়াও বিকেলে শহীদ মিনারে মুক্ত নাটক ও কবিতা আবৃত্তি, সন্ধ্যায় উদীচী জেলা সংসদ গণসংগীত পরিবেশন করবে। সন্ধ্যায় শহীদ মিনারে মুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


এ ক্যটাগরির আরো খবর..