× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

নবীগঞ্জে ১ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে ১ শত পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলী (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোপলার বাজার ফাঁড়ি পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ তাকে ইয়াবা বিক্রির সময় হাতে নাতে আটক করে। ধৃত ইয়াবা ব্যবসায়ী শেখ সুন্দর আলী দেবপাড়া ইউনিয়নের সদরঘাট গ্রামের শেখ আব্দুল মজিদের পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, ধৃত শেখ সুন্দর আলীসহ একটি ইয়াবা বিক্রেতা সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ওই এলাকার বিভিন্ন স্থানে অভিনব কায়দায় সর্বনাশা যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এতে করে এলাকার যুব সমাজসহ স্কুল কলেজের ছাত্ররা মাদকাশক্তে বিপদগামী হয়ে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে দেবপাড়া ইউনিয়নের বালিদ্বারা গ্রামের এক ছাত্রলীগ নেতার বাড়ির পাশে জাহাঙ্গীর নামের এক যুবকের টং দোকানের সামনে গিয়ে ইয়াবা বিক্রি করছিল শেখ সুন্দর আলী। গোপন সংবাদের ভিত্তিতে গোপলার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমানের একদল পুলিশ তাৎক্ষনিকভাবে জাহাঙ্গীরের দোকানের সামনে গিয়ে ১শত পিস ইয়াবাসহ শেখ সুন্দর আলীকে আটক করে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা হবে বলেও পুলিশ সূত্রে জানা গেছে। অপর এক সুত্র জানিয়েছে, স্থানীয় ইউনিয়নের এক কথিত ছাত্রলীগ নেতার ছত্র ছায়ায় ওই এলাকায় বিশাল আকারে একটি ইয়াবা সিন্ডিকেট গড়ে উঠেছে এবং তারা দিন দিন বেপরোয়া রূপ ধারন করছে।


এ ক্যটাগরির আরো খবর..