× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

রাজৈরে হ্যান্ডকাপসহ মাদক ব্যবসায়ী ছিনতাই

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১৬

রাজৈর সংবাদদাতা: মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকা থেকে সোমবার রাতে হ্যান্ডকাপ সহ মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মাদক ব্যবসায়ীর স্বজনরা। পরে কিছু লোকের মধ্যস্থতায় শুধু হ্যান্ডকাপ ফিরে পায় পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সুত্রে জানা যায়, রাজৈর থানার এস আই সদানন্দ সোমবার রাত ৯ টার দিকে টেকেরহাট আলহেরা মহিলা মাদ্রাসার সামনে থেকে মাদক ব্যবসায়ী ইসমাইল মোল্লাকে আটক করে। এ সময় তার কাছে কোন মাদক না পেলেও এস আই সদানন্দ ইসমাইলকে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে রাজৈরের উদ্যেশ্যে রওনা হয়। তিনি আবাসিক এলাকার সেলিম ডাক্তারের বাড়ীর কাছে আসলে ইসমাইলের লোকজন এস আইকে লাঞ্চিত করে ইসমাইলকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনা জানাজানি হলে এলাকা সেখানে এসে ভীড় করে। এস আই সদানন্দ ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য কিছু লোকের সাথে মধ্যস্থতা করে তাদের কাছে হ্যান্ডকাপের চাবি তুলে দেয়। পরে তারা শুধু হ্যান্ডকাপ এস আই সদানন্দকে ফিরিয়ে দেয়।
এ ব্যাপারে এস আই সদানন্দের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, মোবাইলে এসব বলা যাবেনা। আমি বাড়ীতে আছি, এসে সব জানাব।


এ ক্যটাগরির আরো খবর..