× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

মেহেরপুরে অস্ত্র মামলায় একজনের ৭ বছর কারাদন্ড

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১৬

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে অস্ত্র মামলায় লালন হোসেন (৩০) নামের এক ব্যাক্তির ৭ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুর ৩ টার দিকে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আয়েশা নাসরিন এ আদেশ দেন।
দন্ডপ্রাপ্ত লালন হোসেন গাংনী উপজেলার মটমুড়া গ্রামের তফেজ উদ্দিনের ছেলে। মামলার এজাহারে জানা গেছে, ২০১২ সালের ২৮ জানুয়ারি গাংনী উপজেলার মটমুড়া গ্রামে লালন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি শার্টার গান ও ২টি কার্তুজসহ লালন হোসেনকে আটক করেন গাংনী র‌্যাব ক্যাম্পের এস আই দেওয়ান ফজলুল হক। ওই দিনই লালন হোসেনের বিরুদ্ধে গাংনী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন তিনি। পরে মামলার প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা গাংনী থানার এস আই টিপু সুলতান। মামলায় আদালতে ৯ জন সাক্ষ্য প্রদান করেন।
মামলায় সরকার পক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর একেএম আসাদুজ্জামান এবং আসামী পক্ষে কে এম জিল্লুর রহমান আইনজীবীর ভুমিকা পালন করেন।


এ ক্যটাগরির আরো খবর..