× Banner
সর্বশেষ
চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের

ঝিনাইদহে ব্যবসায়ীর বাড়িতে দুর্ঘর্ষ ডাকাতি নগদ টাকা,স্বর্ণলংকার ও মোবাইল ফোন লুট

admin
হালনাগাদ: রবিবার, ২৭ নভেম্বর, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৭ নভেম্বর’২০১৬: ঝিনাইদহের কালীগঞ্জের চাপালী নতুন পাড়া গ্রামের সেলিম রেজা নামের এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে দুর্ঘর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার ভোর রাতে ৫/৭ জনের ডাকাত দল বাড়ির বারান্দার গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ ১ লাখ ৯৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণলংকার ও ২ টি দামি মোবাইল ফোন  ডাকাতি করে নিয়ে যায়।

ব্যবসায়ী সেলিমের স্ত্রী জানান, রোববার রাত সাড়ে ৩ টার দিকে ৫/৭ জন ডাকাতদল বাড়িতে  হানা দেয়। এ সময় বাড়ির গেটের তালা ভেঙ্গে ভিতরে ৫ ডাকাত প্রবেশ করে সবাইকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে লেপ দিয়ে ঢেকে রাখে। এরপর রুমের মধ্যে থাকা আলমারী ভেঙ্গে নগদ ১লাখ ৯৩ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণলংকার ও ২ টি মোবাইল ফোন নিয়ে যায় বলে তিনি দাবি করেন। এরপর বাইরে থেকে একজন শিষ দিলে ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যায়।

তবে কালীগঞ্জ থানার এএসআই আব্দুল গাফ্ফার জানান, ঘটনার খবর পেয়ে তিনি ও এসআই মাহফুজুর রহমান সেখানে গিয়েছিলেন। তিনি বিষয়টি ডাকাতি না বলে দস্যূতার ঘটনা ঘটেছে বলে দাবি করেন বলেন, ওই বাড়ি থেকে বেশ কিছু টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে। বাড়ির মালিককে থানায় এসে এজাহার দিতে বলেছি। তিনি এখনো আসেননি।


এ ক্যটাগরির আরো খবর..