× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই – মা‌র্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা উইরাক্কোডির সাক্ষাৎ রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা – ফকির মাহবুব আনাম বেনাপোলে যাত্রী হয়রানি বন্ধে বন্দর পরিচালকের কঠোর হুঁশিয়ারি বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট – স্বাস্থ্য প্রতিমন্ত্রী মির্জা ফখরুলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাতীয় সংসদে আলোচনা করে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে – ব্রিটিশ হাইকমিশনার সরকারি চাল পাচারের অভিযোগে ট্রাকসহ চাল জব্দ করলো ইউএনও শ্যামনগরে যৌথ অভিযানে কুরিয়ার অফিস থেকে আহরণ নিষিদ্ধ ২২৫০ কেজি শামুক আটক কুমিল্লা ডিভিশনাল ক্লাবের আত্মপ্রকাশ, আহ্বায়ক তামিজী ও সদস্যসচিব ড. ফোরকান

প্রথম দিনেই চার প্রার্থীর মনোনয়ন বাতিল

admin
হালনাগাদ: শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রথম দিনের যাচাই বাছাইয়ে বাতিল করা হয়েছে ২৭টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনের মধ্যে চার প্রার্থীর মনোনয়ন।

আজ শনিবার সকাল ৯টা থেকে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে রির্টানিং কর্মকর্তার অস্থায়ী কার্যলয়ে এই যাচাই-বাছাই চলছে। এই কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

দুপুর ১২টা পর্যন্ত যাচাই-বাছাইয়ে ছয়টি ওয়ার্ডে চারজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। এঁদের মধ্যে একজন হলেন সংরক্ষিত নারী আসন-২ এর সুমী বেগম। তিনি ব্যাংকের ঋণখেলাপি। এছাড়া দুই নম্বর ওয়ার্ডের মো. সুমন গাজীও ঋণখেলাপি।

অন্যদিকে সিটি করপোরেশনের ট্যাক্স বকেয়ার কারণে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নূর সালাম ও পাঁচ নম্বর ওয়ার্ডে অপ্রাপ্ত বয়সের কারণে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দিনের ছেলে মুহাম্মদ সানবীমের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এ বিষয়ে দুপুরে এক সংবাদ সম্মেলনে রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার আরো জানান, প্রার্থীরা যেন আচরণ বিধি মেনে চলেন সে কারণে তাঁদের এসব বিষয় বুঝিয়ে ব্যাখ্যা করা হয়েছে। বাছাইয়ে কেউ বাতিল হলে তাঁর বিরুদ্ধে আপিল করতে হলে কী নিয়ম অনুসরণ করতে হবে সে সম্পর্কেও প্রার্থীদের অবহিত করা হয়েছে বলে জানান তিনি। আগামী ৫ ডিসেম্বের প্রতীক বরাদ্দের সময় প্রার্থীদের উপস্থিত থাকতে আহ্বান করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..