× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্রকৌশলী হত্যায় গৃহকর্মীর ফাঁসি

admin
হালনাগাদ: বুধবার, ২৩ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ ঢাকা শহরের কলাবাগানে সড়ক জনপথ বিভাগের (সওজ) সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী গোলাম রহমান হত্যা মামলায় গৃহকর্মী নুরুল ইসলামকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত

আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা রায় দেন। এ ছাড়া মামলার আরেক আসামি লাভলুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত নুরুল ইসলাম। পরে তাঁকে সাজা পরোয়ানাসহ কারাগারে পাঠানো হয়। অন্যদিকে যাবজ্জীবনপ্রাপ্ত আসাম লাভলুর রহমান মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত নুরুল ইসলামের চাচাতো ভাই। তিনি মামলায় শুরু থেকেই পলাতক রয়েছেন

মামলার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ১১ মে কলাবাগানের লেক সার্কাস এলাকার বাসা থেকে গোলাম রহমানের (৫৮) হাতপা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় তাঁর স্ত্রী সাবেক সংসদ সদস্য শাহানা রহমান তাদের বাড়ির গৃহকর্মী নুরুল ইসলামসহ অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে কলাবাগান থানায় একটি হত্যা মামলা করেন

হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় যশোরের ঝিকরগাছা থেকে নুরুর ইসলামকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পরে কলাবাগান থানা পুলিশ তদন্ত করে নুরুল ইসলাম লাভলুর রহমানের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র দাখিল করে


এ ক্যটাগরির আরো খবর..