× Banner
সর্বশেষ
শিক্ষার গুণগতমান নিশ্চিত করার পাশাপাশি দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে – প্রতিমন্ত্রী আসন্ন ঈদুল আজহায় নতুন বাসভাড়া কার্যকর হবে – প্রধানমন্ত্রীর উপদেষ্টা এক রাতে ৭ জনকে গলা কেটে হত্যা নওগাঁ ও কক্সবাজারে জাতীয় ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে কুপিয়ে জখম, ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব শিক্ষামন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থাপনায় সাতক্ষীরায় এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত সেনেগালে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের তথ্য শেয়ার করলেন প্রতিমন্ত্রী রামেক হাসপাতালে হেনস্তার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র ও নজরুল জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষ্যে গৃহীত কর্মসূচি আকস্মিকভাবে কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী, গন্তব্য গোপন রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাপানের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

গ্রেপ্তার গাইবান্ধার এমপি লিটন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০১৫

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করার পর তার নিজের এলাকা গাইবান্ধায় নিয়ে যাওয়া হয়েছে। উত্তরার ৫ নম্বর সেক্টরে এক আত্মীয়র বাসা থেকে গ্রেপ্তারের পর এমপি লিটনকে রাতে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।

গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম জানান সংসদ সদস্য লিটনকে ঢাকা থেকে পুলিশের একটি দল মাইক্রোবাসে করে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে লিটনকে নিয়ে গাইবান্ধায় পৌঁছায়। সেখানে এই সংসদ সদস্যকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে।

তিনি বলেন, “এখান থেকে আজই তাকে গাইবান্ধা বিচারিক আদালতে হাজির করা হবে।” এদিকে আলাদা গাড়িতে করে সাংসদ লিটনের স্ত্রীও ঢাকা থেকে  গাইবান্ধায় পৌঁছেছেন।  রাতে তাকে ঢাকার ডিবি কার্যালয়েও দেখা গিয়েছিল।  গত ২ অক্টোবর গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য লিটনের ছোড়া গুলিতে শাহাদাত হোসেন সৌরভ নামে নয় বছর বয়সী এক শিশু আহত হয় বলে পরিবারের অভিযোগ।

আহত সৌরভের বাবা সাজু মিয়া ঘটনার পরদিন সাংসদ লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। এছাড়া ভাংচুর ও লুটপাটের অভিযোগে আরেকটি মামলা করেন হাফিজার রহমান নামে সর্বানন্দ ইউনিয়নের উত্তর শাহাবাজ গ্রামের এক বাসিন্দা।

ওই দুই মামলায় আগাম জামিন চেয়ে লিটন হাই কোর্টে আবেদন করলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন বেঞ্চ সোমবার তা  খারিজ করে দেয়। সেইসঙ্গে সাংসদ লিটনকে ১৮ অক্টোবরের মধ্যে গাইবান্ধার মুখ্য বিচারকি হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।

কিন্তু লিটনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের জন্য রাষ্ট্রপক্ষ আত্মসমর্পণের ওই আদেশ স্থগিতের আবেদন করলে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত বুধবার তাতে সায় দেয়। ফলে লিটনকে গ্রেপ্তারের আইনি বাধা কাটে এবং রাতেই এই জন প্রতিনিধিকে গ্রেপ্তার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..