× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

মা‌নিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, যুবক আটক

admin
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

মানিকগঞ্জ প্রতিনিধিঃ জেলার সাটুরিয়া উপজেলায় একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়েছে। ভাঙচুরে জড়িত সন্দেহে হৃদয় নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

আজ বুধবার ভোরে সাটু‌রিয়া উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৪টার সময় উত্তম বৈরাগীর বাড়িতে লক্ষ্মী-নারায়ণ মন্দিরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে ওই যুবক। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে হাতেনাতে হৃদয়কে আটক করে। পরে পুলিশ সকাল সাড়ে ৮টায় ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যায়।

আটক হৃদয়ের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, মূর্তি ভাঙচুরের সময় তাঁর সঙ্গে আরো দুই যুবক ছিলে। তারা পালিয়ে গেছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, আটক হৃদয়ের কথাবার্তা অসংলগ্ন। সে কার সঙ্গে অথবা কীভাবে কুমিল্লা থেকে সাটুরিয়ায় এসেছে, তা তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন হিন্দু সম্প্রদায়সহ স্থানীয় বাসিন্দারা।


এ ক্যটাগরির আরো খবর..