× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শঠিবাড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম

admin
হালনাগাদ: বুধবার, ৯ নভেম্বর, ২০১৬

লক্ষন চন্দ্র বর্মন, রংপুর।।  উত্তর বঙ্গের প্রসিদ্ধ বানিজ্যিক এলাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে শঠিবাড়ী হাট-বাজার। জানা যায় যে এই হাট-বাজার থেকে প্রতি বছর ইজারা থেকে সরকারের একটি বিরাট রাজস্ব আসে।

স্থানীয় ১৪নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান তালুকদার শঠিবাড়ী বাজারের সুষ্ঠু পরিবেশের লক্ষে গত ৬ নভেম্বর  সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে অবৈধ্য স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করেন।

চেয়ারম্যান সাহেব বলেন যে, শঠিবাড়ী বাজারে অসংখ্য অবৈধ্য দখলদার রয়েছে, কয়েকবার নোটিশ করেও কাজ হয়নি, একটি প্রভাবশালী মহল হাটের জায়গা দখল করে মোটা অংকের টাকার বিনিময়ে পজিশন বিক্রি করেন। ফলে বাজারে আগত জনগণ, ছাত্র-ছাত্রী, সংযোগ রাস্তার পথচারী ভোগান্তির স্বীকার হয় এবং দুর্ঘটনা ঘটে থাকে।

৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান  মোঃ সাইদুর রহমান তালুকদার উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর বরাবর শঠিবাড়ী বাজারের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে অবৈধ্য দখলদারদের বাধা প্রদানের বিষয়ে অভিযোগ দাখিল করেন এবং প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..